আজকের রাশিফল: ঘনিষ্ঠ আত্মীয়ের আচরণে কষ্ট বৃষের জাতকদের https://ift.tt/3tusjds - MAS News bengali

আজকের রাশিফল: ঘনিষ্ঠ আত্মীয়ের আচরণে কষ্ট বৃষের জাতকদের https://ift.tt/3tusjds

এই সময় অ্যাস্ট্রো ডেস্ক: মেষ থেকে মীন রাশি। রাশিচক্রের এই ১২টি রাশির ওপর আমাদের জীবন ও কর্মকাণ্ড অনেকাংশে নির্ভরশীল। আমাদের জীবনে কী ঘটতে চলেছে তা এই ১২টি রাশির অবস্থান ও সেগুলির ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব দ্বারা নির্ধারিত হয়। জেনে নিন ৯ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার দিনটি (Daily Horoscope 9 September 2021) বিভিন্ন রাশির জাতকদের জন্য কেমন কাটবে। মেষ রাশি কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি। বেসরকারি ক্ষেত্রে কর্মরতদের উপর চাপ বৃদ্ধির ফলে মানসিক কষ্ট। ব্যবসায় লাভ। ছাত্র-ছাত্রীদের শুভ ফল। কিন্তু দাম্পত্য জীবন সুখের নয়। রাজনীতিতে কর্মব্যস্ততা। মোটের ওপর শুভদিন। জনসংযোগ বৃদ্ধি। নিজস্ব পেশায় সুনাম বৃদ্ধি। শিল্পীদের স্বাস্থ্যভাব মোটের উপর বলা যাচ্ছে শুভ। বৃষ রাশি সৎসঙ্গে শান্তিলাভ। ডাক্তারবাবুদের শুভ। এ ছাড়া ওষুধ ব্যবসা, নার্সিংহোম, প্যাথলজির জন্য শুভ দিন। একাধিক সূত্র থেকে অর্থলাভ। বন্ধুমহলে সুনাম বৃদ্ধি। কোনও আত্মীয়ের ব্যবহারে মানসিক কষ্ট। ছাত্র-ছাত্রীর শুভ ফল। যোগ্য ক্ষেত্রে বিবাহের যোগাযোগ। প্রেমিক-প্রেমিকার আনন্দপূর্ণ দিন। গৃহে কোনও আনন্দ অনুষ্ঠানের প্রস্তুতি। স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক। মিথুন রাশি রক্তে শর্করা বৃদ্ধি, খাবার বুঝে খান, সুগারটা একটু চেক করে নিন। শত্রুর মোকাবিলায় আইনি পরামর্শ নিতে হতে পারে। আলস্য বা উদাসীনতায় সুযোগ হাতছাড়া হতে পারে। দাম্পত্য শান্তি বজায় থাকবে তবে দুপুরবেলায় অল্প মতভেদ। প্রেমিক-প্রেমিকার শুভ দিন। কোথাও ঘুরতে যাবার কথা ভাবতে পারেন। ব্যবসায় আর্থিক লাভ। সন্তান নিয়ে দুঃশ্চিন্তা বৃদ্ধি। কর্কট রাশি কোনও বিষয়কে কেন্দ্র করে মনে ভয় বৃদ্ধি। গৃহে কোনও আনন্দ অনুষ্ঠানের প্রস্তুতি। কর্মক্ষেত্রে সমস্যা বৃদ্ধি হতে পারে। বেকারদের অস্থায়ী কর্মপ্রাপ্তির যোগ। ছাত্র-ছাত্রীর শুভ দিন। দাম্পত্য জীবনে মধুর প্রেমের পালা। তবে একটু বুঝে কথা বলতে হবে। স্বাস্থ্যভাব শুভ, তবে হজম সংক্রান্ত সমস্যা একটু ভোগাবে। নতুন কোনও সুযোগ আসতে পারে। দামি জিনিস কিছু কেনার যোগ রয়েছে। সিংহ রাশি পুলিশি ঝামেলা এড়িয়ে চলুন। যানবাহন সাবধানে চালান। গাড়ির কাগজপত্র দেখে নিন। রাজনীতিতে শুভ। দাম্পত্য জীবন মধুর। প্রেমিক-প্রেমিকার ঝামেলা মিটে যাবে। খেলোয়াড়দের শুভ ফল তবে তার জন্য লেখাপড়ায় ক্ষতি হতে পারে। বড় কোনও সুযোগ সামনে এলেও ধরতে পারবেন না। কোমরের যন্ত্রণা ভোগাবে। কষ্ট করে হলেও একটু যোগ ব্যায়াম করুন। কন্যা রাশি বন্ধুর সহযোগিতা লাভ। কোনও ভিআইপি লোকের সাহায্যে দীর্ঘদিনের আটকে থাকা কাজ আজ হয়ে যাবে। শিল্পী যারা টেরাকোটা, বাটিক, বুটিক, কাঁথা স্টিচ-এর কাজ করেন, তাঁদের জন্য শুভদিন। বড় কাজের অর্ডার প্রাপ্তি। ব্যাংক লোন চাইলে হয়ে যাবে। আর্থিক দিক শুভ। নিকটাত্মীয়ের ব্যবহারে মনোকষ্ট। প্রেমিক-প্রেমিকার শুভ দিন। ছাত্র-ছাত্রীদের শুভ। দীর্ঘদিনের মনের ইচ্ছা পূরণ। ঠান্ডা লেগে একটু কষ্ট পেতে পারেন। তুলা রাশি সন্তান নিয়ে উদ্বেগ বৃদ্ধি। সন্তানসম্ভবা মহিলারা সাবধানে থাকুন। কর্মচারীদের মধ্যে কেউ আজ কর্মক্ষেত্রে ক্ষতি করবে। সাবধানে থাকুন, সজাগ থাকুন। অংশীদারি ব্যবসায় ঝামেলা নির্দেশ করছে। মাথা ঠাণ্ডা রাখুন। কোনওআত্মীয়ের অনৈতিক কাজে মানসিক কষ্ট। কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপের জন্য পরিবারের ঠিকঠাক মনোনিবেশ করতে পারবেন না। এই কারণে করতে পারার জন্য দাম্পত্য জীবনে একটু অশান্তি হতে পারে। প্রেমিক-প্রেমিকা, খেলোয়াড় ও সাংবাদিকদের শুভ। বৃশ্চিক রাশি কোনও প্রাণী বা পোকামাকড় থেকে সাবধান। শোওয়ার আগে বিছানা ভালো করে ঝেড়ে নিন আর মশারি টাঙিয়ে শোন। কোনও রকম বেআইনি কাজ এড়িয়ে চলুন। রাজনীতিতে শত্রুপক্ষ শক্তিশালী হবে, সচেতন থাকুন তবে কিছুই করতে পারবেন না। ছাত্র-ছাত্রীর গোপন প্রেমিক প্রেমিকার কথা জানাজানি হয়ে যাবে। লিভ টুগেদারে কিছু বনিবনার অভাব দেখা দিতে পারে। ব্যবসায় লাভ ভালোই হবে। ডাক্তারবাবু, মুদিখানা, নিত্যপ্রয়োজনীয় জিনিসের ব্যবসায় লাভ। হজম সংক্রান্ত সমস্যায় কষ্ট। ধনু রাশি বিপর্যয় ও হতাশা হওয়ায় কাজ আটকে যেতে পারে। মানসিক চিন্তা বাড়বে। নার্ভের সমস্যার কষ্ট তবে দেরিতে হলেও শ্রম, অধ্যাবসায় ও দক্ষতার স্বীকৃতি মেলায় আপাতত কিছুটা মানসিক শান্তি পাবেন। দুপুরের পর থেকে প্রিয়জনের বিয়ে নিয়ে বাড়িতে আলোচনা অনুষ্ঠানের প্রস্তুতি। ছাত্র-ছাত্রীদের শুভ ফল। ব্যবসায়ীর মধ্যম শুভকে ঘিরে কিছু বিঘ্ন। প্রেমিক-প্রেমিকার শুভ। দাম্পত্য জীবন আগের থেকে ভালো। মকর রাশি মানসিক কষ্ট পাবেন। কেউ ঠকাতে পারে। কোনও তৃতীয় পক্ষকে ঘিরে প্রেমের সম্পর্কে অশান্তি। কর্মক্ষেত্রে আংশিক সাফল্য মনে আনন্দ দেবে। শত্রুভাবাপন্ন কর্মচারীদের বা সহকর্মীদের পরাস্ত করে কর্মক্ষেত্রে উন্নতি। কাউকে অর্থ ধার দেওয়া থেকে বিরত থাকুন নতুবা অর্থ ফেরত পেতে পরে অসুবিধা হবে। প্রেমিক-প্রেমিকার শুভ দিন। কোনও হোটেল বা রেস্টুরেন্টে খেতে যেতে পারেন। ছাত্র-ছাত্রীদের বিশেষত টেকনিক্যাল লাইনে পড়ুয়াদের শুভ দিন। দাম্পত্য জীবন মধুর। কুম্ভ রাশি অত্যধিক পরিশ্রমের কারণে শারীরিক ও মানসিক ক্লান্তি। গৃহ সংস্কার বা জমি জায়গা কেনার ক্ষেত্রে হঠাৎ বাধা। কর্মক্ষেত্রে আপনার বস আপনাকে পছন্দ করবেন। খরচা বৃদ্ধির ফলে সঞ্চয় কম। হোটেল ব্যবসা, রেস্টুরেন্ট ব্যবসায় লাভ। প্রেমিক-প্রেমিকার শুভ দিন। বন্ধুমহলে জনপ্রিয়তা বৃদ্ধি। খেলোয়াড়দের শুভ। দাম্পত্য শান্তি বজায় থাকবে। ছাত্র-ছাত্রীর অমনযোগের জন্য ক্ষতি। ওজন বৃদ্ধি জনিত কষ্টভোগ। সন্তান নিয়ে গর্ববোধ। মীন রাশি চিকিৎসা সংক্রান্ত বিষয়ে খরচা বৃদ্ধি। ঘটনাবহুল দিন। কর্মক্ষেত্রে উন্নতি বা প্রমোশন বা মাইনে বৃদ্ধি। রাজনীতিতে ও শিল্পীদের জন্য শুভ দিন। আজ সঙ্গীতশিল্পীদের বড় কাজ প্রাপ্তি। উপার্জন বৃদ্ধি। আংশিকভাবে ছাত্র-ছাত্রী শুভ ফল আশা করা যাচ্ছে। প্রেমে হতাশা। দাম্পত্য শান্তি বিঘ্নিত হবে। যে কোনও প্রকার মাদকদ্রব্য সেবন সংসারে অশান্তির কারণ হবে।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3jQKGG5
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads