Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3kl7q1k
রাতভর বৃষ্টিতে ভাসছে কলকাতা https://ift.tt/3tRKo5k
এই সময় ডিজিটাল ডেস্ক: সোমবার সকাল থেকেই ব্যাপক শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন এলাকায়। কলকাতা সহ সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টি শুরু হয়েছে গিয়েছে ইতিমধ্যেই। আবহাওয়া দফতরের তরফ থেকে আগেই জানানো হয়েছিল এদিন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে। পাশাপাশি, পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জাানিয়েছে, এদিন থেকেই বৃষ্টি বাড়বে রাজ্যে।আগামী দু-তিন দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। জানা গিয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ফের একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। যা ধীরে ধীরে এগিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে। উত্তর ওডিশা ও বাংলার উপকূলে এর প্রভাব বেশি থাকবে। বর্তমানে মৌসুমী অক্ষরেখা জামশেদপুর এরপর দীঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা জি কে দাস জানিয়েছেন, বঙ্গোপসাগরের উত্তরভাগে সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্তই এই বৃষ্টির প্রধান কারণ। কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে বৃষ্টি বাড়বে জানিয়েছেন তিনি। এদিকে রাতভর বৃষ্টির চিত্র দেখেছে মহানগরী। যার জেরে জলমগ্ন একাধিক এলাকা।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3kl7q1k
Previous article
Next article

Leave Comments
Post a Comment