মরুভূমিতে লাইনচ্যুত পঞ্জাব রেল, জেতা ম্যাচ হাতছাড়া রাহুল ব্রিগেডের https://ift.tt/3nRSaLl - MAS News bengali

মরুভূমিতে লাইনচ্যুত পঞ্জাব রেল, জেতা ম্যাচ হাতছাড়া রাহুল ব্রিগেডের https://ift.tt/3nRSaLl

এই সময় ডিজিটাল ডেস্ক: একেই বলে কপাল! একেবারে জেতা ম্যাচ যে কীভাবে হাতছাড়া করতে হয়, সেটা পঞ্জাব কিংসকে না দেখলে বোঝা খুবই কষ্টকর। শেষ ওভারে মাত্র ৪ রান দরকার ছিল। কিন্তু, কঠিন মুহূর্তে নিজেদের নার্ভ ধরে রাখতে পারল না পঞ্জাব কিংস। কার্তিক ত্যাগীর শেষ ওভারে পরপর দুটো উইকেটের পতন পঞ্জাব রেলকে বেলাইন করে দেয়। শেষপর্যন্ত ২ রানে জয়লাভ করল রয়্যালস ব্রিগেড। এই পরাজয় পঞ্জাব কিংস দলের গলায় যে কাঁটার মতো বিঁধবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। কারণ এই নিয়ে আইপিএল টুর্নামেন্টে চারবার রাহুল-ময়াঙ্কের সেঞ্চুরি পার্টনারশিপের পরও হারতে হল দল। ১৯ ওভার পর্যন্ত এই ম্যাচের রাশ ছিল পঞ্জাবের হাতে। কিন্তু, শেষ ওভারে কিংসদের চরম ধাক্কা দিলেন রয়্যালস ব্রিগেডের সবথেকে অনভিজ্ঞ বোলার। অসাধারণ একটা ওভার করলেন কার্তিক। মাত্র ১ রান দিয়ে দুটো উইকেট তুলে নেন। IPL ইতিহাসে কোনও একটি ম্যাচে সবথেকে কম রান দেওয়া বোলার: ২০০৯ সালে মুনাফ প্যাটেল (রাজস্থান রয়্যালস) মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৪ রান দিয়েছিলেন। ২০২১ সালে কার্তিক ত্যাগী (রাজস্থান রয়্যালস) পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৪ রান দিলেন।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3nR3kAd
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads