Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3hfUeJf
একলাফে ১৪% বাড়ল দৈনিক সংক্রমণ, উদ্বেগ বাড়াচ্ছে কেরালা https://ift.tt/3lbvWRP
এই সময় ডিজিটাল ডেস্ক: সংক্রমণ গ্রাফ দিন দিন ঊর্ধ্বমুখী। এবার একলাফে ১৪ শতাংশ বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। তৃতীয় ঢেউ নিয়ে যখন উদ্বিগ্ন গোটা দেশ, তখন সংক্রমণের এই বাড়বাড়ন্ত চিন্তার ভাঁজ ফেলছে বিশেষজ্ঞদের কপালে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ২৬৩ জন এবং মৃত্যু হয়েছে ৩৩৮ জনের। সংক্রমণ বাড়লেও কমেছে কোভিড মৃত্যু। এই সময়ে করোনামুক্ত হয়েছেন ৪০ হাজার ৫৬৭ জন। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার ৬১৪। দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩১ লাখ ৩৯ হজার ৯৮১ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ২৩ লাখ ৪ হাজার ৬১৮ জন। এখনও পর্যন্ত করোনা প্রাণ কেড়েছে ৪ লাখ ৪১ হাজার ৭৪৯ জনের। এদিকে, চিন্তা বাড়াচ্ছে কেরালা। শুধু কেরালাতেই গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ১৯৬ জন এবং মৃত্যু হয়েছে ১৮১ জনের। অন্যদিকে, করোনায় হাত থেকে রেহাই পেতে টিকাকরণে বিশেষ জোর দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত দেশে করোনা টিকা পেয়েছেন ৭১ কোটি ৬৫ লাখ ৯৭ হাজার ৪২৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা টিকা পেয়েছেন ৮৬ লাখ ৫১ হাজার ৭০১ জন।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3hfUeJf
Previous article
Next article

Leave Comments
Post a Comment