Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/2WYrqO7
অর্জুন সিং-এর বাড়িতে বোমাবাজির অভিযোগ, টুইটে সরব রাজ্যপাল https://ift.tt/3l0KJP3
এই সময় ডিজিটাল ডেস্ক: বুধবার সকালে অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। জানা গিয়েছে, এদিন সকাল ৬টা ২০ নাগাদ পরপর তিনটি বোমা মারে দুষ্কৃতীরা। বোমাবাজির আগে দুষ্কৃতীরা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে বলেও অভিযোগ। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা থাকা সত্ত্বেও নেতার বাড়ির সামনে বোমাবাজির ঘটনা নিয়ে প্রশ্ন উঠেছে। জানা গিয়েছে, একটি বাইকে করে এসে তিনজন এই বোমা ছোড়ে। স্বয়ং সাংসদের বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটলে, ভয়ে মুখ খুলতে নারাজ স্থানীয়রা। যদিও যখন এই বোমাবাজি হামলার ঘটনা ঘটে, তখন বাড়িতে ছিলেন না সাংসদ অর্জুন সিং। তিনি দিল্লিতে রয়েছেন। বোমাবাজির পরেই এপ্রসঙ্গে টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি লেখেন, 'পশ্চিমবঙ্গে হিংসা থামার কোনও লক্ষণ নেই। সংসদ সদস্য অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি রাজ্যের আইন -শৃঙ্খলার পক্ষেও উদ্বেগজনক।' তিনি জানিয়েছেন, এব্যাপারে পুলিশের তরফে তাৎক্ষণিক পদক্ষেপের আশা করছেন তিনি। ঘটনাস্থলের ভিডিয়োতে দেখা গিয়েছে, সাংসদের বাড়ির গেটে বোমাবাজির ছাপ রয়েছে। ঘটনায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অভিযোগের আঙুল তুলেছেন শাসক দল তৃণমূলের দিকে। তিনি দাবি করেছেন, ‘অর্জুন সিং-এর বাড়ির সামনে এই হামলা রোজকার ঘটনা হয়ে যাচ্ছে। উনি বিজেপি করেন তাই তৃণমূলের গুন্ডারা বোমা মারছে। তৃণমূলের সামনে মাথা নত করেননি বলেই বারবার হামলা হচ্ছে'। পালটা তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরেই এই বোমা হামলার ঘটনা ঘটেছে। বিস্তারিত আসছে...
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/2WYrqO7
Previous article
Next article

Leave Comments
Post a Comment