ফের নিম্নচাপ! ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রাজ্যে https://ift.tt/3hHQVdQ - MAS News bengali

ফের নিম্নচাপ! ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রাজ্যে https://ift.tt/3hHQVdQ

এই সময় ডিজিটাল ডেস্ক: ভোর থেকেই মেঘাচ্ছন্ন কলকাতার আকাশ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে তাপমাত্রা সামান্য বাড়বে বলেই জানা গিয়েছে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা বাড়বে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা ছুঁতে পারে ২৭ ডিগ্রি। রবিবারও মেঘলা থাকবে আকাশ। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, বঙ্গোপসাগরে ফের একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। যা বর্তমানে মায়ানমার সংলগ্ন বঙ্গোপসাগরে অবস্থিত। আবহাওয়াবিদদের দাবি, ধীরে ধীরে দক্ষিণ-পশ্চিম দিকে এগোচ্ছে ওই ঘুর্ণাবর্ত। যার জেরে আগামী দু' থেকে তিনদিন ভারী বৃষ্টিপাত হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন থেকে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি শুরু হয়েছে। দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, জেলায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগেই জানিয়েছিল আলিপুর। যদিও রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমবে। তবে ভারী বৃষ্টি না হলেও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। জানা গিয়েছে, আন্দামান ও নিকোবরের উপর দিয়ে বইছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। যার জেরে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে সেখানে। মধ্যপ্রদেশ রাজস্থানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলেই জানিয়েছে মৌসম ভবন। ভারী বৃষ্টি হতে পারে গুজরাটের কয়েকটি এলাকায়। রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। জম্বু কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশের কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3AljSDz
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads