ঘনিয়ে আসছে প্রবল দুর্যোগ, একাধিক জেলায় ঝেঁপে নামবে বৃষ্টি https://ift.tt/3ENIjMz - MAS News bengali

ঘনিয়ে আসছে প্রবল দুর্যোগ, একাধিক জেলায় ঝেঁপে নামবে বৃষ্টি https://ift.tt/3ENIjMz

এই সময় ডিজিটাল ডেস্ক: জোড়া ঘূর্ণাবর্তের জের, আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যের একাধিক জেলায় ঝেঁপে নামবে বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর তৈরি হতে চলেছে একটি গভীর নিম্নচাপ। এর জেরে রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। এদিকে আগামী দু'দিন বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি। পুজোর আগে একের পর এক ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরের উপর। গত রবিবার থেকে নিম্নচাপের জেরে শুরু হয়েছিল শহর কলকাতা সহ একাধিক জেলায়। এর প্রভাবে গত বুধবার পর্যন্ত চলে বৃষ্টিপাত। মাঝে দু'দিন উন্নতি হয় পরিস্থিতির। কিন্তু, ফের একবার জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে ভারী বৃষ্টিপাত হতে চলেছে রাজ্যে। ঠিক কোথায় অবস্থান করছে ঘূর্ণাবর্ত?আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মায়ানমার সংলগ্ন উপকূল ও গালস অফ মার্তাবানে অবস্থান করছে ঘূর্ণাবর্ত। যা উত্তর পশ্চিম দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপর অবস্থান করবে এবং সেখানেই তা নিম্নচাপে পরিণত হবে। শনিবার বিকেলের পর উত্তর-পূর্ব ও সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। যা পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ওড়িশা উপকূলে অবস্থান করবে। এদিকে মৌসুমী অক্ষরেখা ওড়িশার বালাসোর হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এছাড়াও রাজস্থানের উপর রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। কেমন থাকবে ?জানা গিয়েছে, শুক্র এবং শনিবার শহরের আকাশ থাকবে পরিষ্কার। শনিবার পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবার থেকে ভারী বৃষ্টিপাত হবে কলকাতায়। শুক্র ও শনি কলকাতার তাপমাত্রা বাড়তে পারে। এছাড়াও আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে বলে জানা গিয়েছে। কেমন থাকবে রাজ্যের সার্বিক আবহাওয়া? শনিবার থেকেই হাওয়া বদল হবে রাজ্যের। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, চার জেলা দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে আজ হালকা বৃষ্টিপাত হতে পারে। রবি এবং সোমবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে। এছাড়াও ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া,ঝাড়গ্রাম এবং উত্তর ২৪ পরগনাতে। তবে উত্তরবঙ্গে এখনই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদিও বিক্ষিপ্তভাবে হতে পারে বৃষ্টিপাত। সতর্কবার্তা মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। শুক্রবার বিকেলের মধ্যে মৎস্যজীবীদের ফেরত আসার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3CKlkjE
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads