Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3CCMmth
আদানিদের বন্দরের পর দিল্লি ও নয়ডায় উদ্ধার ৩৭ কেজি মাদক https://ift.tt/39xfXb4
নয়াদিল্লি: সপ্তাহ দু'য়েক আগে গুজরাটের মুন্দ্রা বন্দরে প্রায় ৩,০০০ কিলোগ্রাম হেরোইন আটক হওয়ার পর ও নয়ডার নানা জায়গায় তল্লাশি চালিয়ে প্রায় ৩৭ কেজি মাদকের খোঁজ পেয়েছে 'ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স।' মাদক চোরাচালানে যুক্ত থাকার অভিযোগে আফগানিস্তান ও উজবেকিস্তানের নাগরিক-সহ গ্রেফতার করা হয়েছে মোট আট জনকে। গত ১৩ সেপ্টেম্বর আদানি গ্রুপের বন্দরে আটক করা হয় বিশালাকার কন্টেনার। সেখানে বড় বড় ব্যাগে ট্যালকম পাউডারের কাঁচামাল রয়েছে বলে দাবি করা হয়েছিল। তল্লাশি চালিয়ে দেখা যায়, ব্যাগে ট্যালক স্টোনের নীচে লুকিয়ে আনা হচ্ছে প্রায় ২০ হাজার কোটি টাকার হেরোইন! ট্যালক স্টোন থেকে মাদক আলাদা করতে যথেষ্ট ঝক্কি পোহাতে হয়েছে তদন্তকারীদের। নরেন্দ্র মোদী ঘনিষ্ঠ ব্যবসায়ী গৌতম আদানির বন্দরে এভাবে মাদকভর্তি কন্টেনার আসা নিয়ে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে থাকে। মোদী রাজ্যে এই বিপুল মাদক উদ্ধার নিয়ে সরব হন বিরোধীরা। আদানি গ্রুপের অবশ্য দাবি, বন্দর তাঁদের হলেও নজরদারি বা কন্টেনারের পরীক্ষা-নিরীক্ষার দায়িত্ব তাঁদের নয়। এ দিকে, গুজরাটে এই বিপুল মাদক উদ্ধারের পর উত্তরপ্রদেশ, চেন্নাই, কোয়েম্বাটোর, আমেদাবাদ, মান্ডবী, গান্ধীধাম ও বিজয়ওয়াড়ায় তল্লাশি শুরু করা হয়। দিল্লির গুদাম থেকে ১৬.১ কেজি হেরোইন, ১০.২ কেজি কোকেন এবং নয়ডার এক আবাসন থেকে ১১ কেজি হেরোইন উদ্ধার হয়েছে। ধৃত আট জনের মধ্যে তিন জন ভারতীয়। আফগানিস্তান থেকেই এই মাদক আসছিল বলে প্রাথমিক ধারণা তদন্তকারীদের।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3CCMmth
Previous article
Next article

Leave Comments
Post a Comment