Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3CnkNEf
পঞ্জশিরে ফিরল টেলিকম পরিষেবা, খুলল রাস্তাঘাট https://ift.tt/2XCA7xZ
এই সময় ডিজিটাল ডেস্ক: ২০ দিন বাদে খুলল পঞ্জশিরগামী রাস্তাঘাট। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, টেলিকম পরিষেবাও চালু করে দেওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, এখনও বিদ্যুৎ সংযোগ ফেরেনি এলাকায়। এলাকার বাসিন্দা মহম্মদ ওয়াইসি টুইট বার্তা দিয়ে বলেন, ‘শুক্রবার থেকে ফোন কাজ করছে। তবে এখনও লোডশেডিং থাকায় সমস্যায় পড়তে হচ্ছে’। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দখল নেওয়ার পর থেকে ৯০ শতাংশ পঞ্জশিরবাসীই নাকি ঘরছাড়া। রেসিসটেন্স ফ্রন্ট ফোর্সের সঙ্গে তালিবানের লড়াই চলাকালীনই নাকি প্রদেশ ফাঁকা হয়ে গিয়েছিল। সূত্রের খবর, বর্তমানে পাহাড়ের কোলে আশ্রয় নিয়েছেন অনেকেই। জানা গিয়েছে, প্রস্তুতি ছাড়া ঘরবাড়ি ছেড়ে দেওয়ার কারণে অর্থনৈতিক সংকট প্রকট হয়ে গিয়েছে। টোলো নিউজকে এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, পঞ্জশিরের ১০০ জন বাসিন্দার মধ্যে মাত্র ১০ জন রয়ে গিয়েছেন। বাকিরা সকলেই ঘরছাড়া। বৃদ্ধরাই শুধুমাত্র ওই এলাকায় রয়ে গিয়েছেন বলে খবর। যদিও তালিবান ক্যাবিনেটের সদস্যদের দাবি, সুরক্ষিত রয়েছে। মৌলবি সানা সঙ্গিন ফাতিহ বলেন, ‘মহিলা, শিশু সহ সাধারণ মানুষকে নিরাপদে রাখা আমাদের দায়িত্ব। তবে বিদ্যুৎ এবং খাবার নিয়ে মিথ্যে কথা বলা হচ্ছে’। এদিকে মার্কিন এক সংবাদমাধ্যমের দাবি, রেসিসটেন্স ফোর্সের নেতা আহমদ মাসুদ আমেরিকার থেকে সাহায্য পাওয়ার চেষ্টা করে চলেছেন। তালিবান সরকারকে যাতে কোনওভাবেই মান্যতা না দেওয়া হয় সেই প্রচেষ্টাই চালাচ্ছেন তিনি। কূটনৈতিকদের সঙ্গে শলাপরামর্শও করছেন প্রতিনিয়ত।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3CnkNEf
Previous article
Next article

Leave Comments
Post a Comment