ফের সীমান্তে গ্রেফতার চিনা নাগরিক, উদ্ধার ভারতীয় পরিচয়পত্র https://ift.tt/2VROHRq - MAS News bengali

ফের সীমান্তে গ্রেফতার চিনা নাগরিক, উদ্ধার ভারতীয় পরিচয়পত্র https://ift.tt/2VROHRq

এই সময় ডিজিটাল ডেস্ক: কখনও নেপালে হয়ে ভারতে, কখনও আবার ভার‍ত হয়ে নেপাল যাওয়ার চেষ্টা। ফের সীমান্তে ধরা পড়ল এক চিনা নাগরিক। তার কাছ থেকে উদ্ধার হয়েছে আধার কার্ড, প্যান কার্ড ও অন্যান্য বেশকিছু নথি। এসএসবির ৪১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তাঁকে গ্রেফতার করে। ইতিমধ্যেই এসএসবির তরফে লোবসাং নিইমা নামে ওই ব্যক্তিকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ব্যক্তিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। রবিবার শিলিগুড়ি আদালতে তোলা হয়। কয়েকদিন আগেই ভারত-নেপাল সীমান্তে ধরা হয় এক চিনা নাগরিককে। ফের আরেক ব্যক্তি গ্রেফতার হওয়ায় সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। কী ভাবে সীমান্ত হয়ে চিনা নাগরিকরা ঢুকে তারপর ভারতীয় নথিপত্র ও পরিচয়পত্র নিজেদের নামে বানিয়ে নিচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এর পেছনে বড় চক্র কাজ করছে বলে সন্দেহ রয়েছে পুলিশের। ভারত-নেপাল সীমান্ত পানিট্যাঙ্কি থেকে লোবসাংকে ধরে এসএসবি এর জওয়ানেরা। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে প্রায় ৩৫ হাজার ভারতীয় টাকা ও প্রায় ৮৩ হাজার টাকা নেপালের উদ্ধার করা হয়। তাঁর কাছে যে ভারতীয় নথিপত্র রয়েছে তাতে তাঁর ঠিকানা কর্নাটকের মাইসোর বল জানা গিয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করতেই সে জানায় ভারত থেকে নেপালের কাঠমান্ডুতে যাওয়ার উদ্দেশ্য ছিল। তবে পুলিশের সন্দেহ অনেকদিন আগেই কোনও সীমান্ত দিয়ে ভারতে ঢোকে ওই ব্যক্তি। নেপাল সীমান্ত হয়ে ঢুকেছে বলে অনুমান। এরপর ভারতে কোনও এজেন্ট মারফত ভুয়ো আধার কার্ড, প্যান কার্ড বানিয়েছে। ইতিমধ্যেই ওই ব্যক্তির কার সঙ্গে যোগাযোগ রয়েছে। এমনকি গত কয়েকমাসে সে কোথায় কোথায় গিয়েছিল সেব্যাপারেও খোঁজ নেওয়া হচ্ছে। ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলিও খোঁজ নিয়েছে বলে জানা গিয়েছে। সম্প্রতি গত কয়েক বছরে দেখা গিয়েছে এই সীমান্ত একাধিক গ্রেফতার হয়েছে। তাঁদের অধিকাংশের কাছে ভারতীয় পরিচয়পত্র ছিল। কী ভাবে তাঁদের হাতে এগুলি আসছে ও কারা সেগুলি বানিয়ে দিচ্ছে সে ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। পাশাপাশি এদিন গ্রেফতার হওয়া ব্যক্তি কেন ভারতে এসেছিল, কেনই বা নেপাল যাচ্ছিল সেই রহস্যও সমাধান করতে চাইছে পুলিশ।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3nKWN9Z
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads