দু'সপ্তাহের বেশি Petrol-Diesel Prices Unchanged, কলকাতায় জ্বালানির জ্বালা কেমন? https://ift.tt/3BYgMa9 - MAS News bengali

দু'সপ্তাহের বেশি Petrol-Diesel Prices Unchanged, কলকাতায় জ্বালানির জ্বালা কেমন? https://ift.tt/3BYgMa9

এই সময় ডিজিটাল ডেস্ক: একটানা 14 দিনের বেশি অপরিবর্তিত ! শেষ চারমাস রেকর্ড দামে বিক্রি হওয়া পেট্রল-ডিজেলে আচমকাই বদল। দাম বাড়েনি কলকাতা সহ বাকি তিন মেট্রো শহরে। অবশেষে তাই আশায় খানিক বুক বাঁধছেন নাগরিকেরা। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমা ও একইসঙ্গে সরকারের এক্সাইজ ডিউটিতে কোনও বদল না আশায়, অনেকেই মনে করছেন, এবার দর কমাবে কালো সোনা। একনজরে দেখে নেওয়া যাক, দেশের কোথায় আজ কত পেট্রল-ডিজেল ( ) কলকাতায় পেট্রল-ডিজেলের দাম ( ) কলকাতা শহরে লিটার প্রতি পেট্রলের বিক্রয়মূল্য 102 টাকা 08 পয়সা। প্রতি লিটার ডিজেল 93 টাকা 02 পয়সা। শেষ 15 দিনে অপরিবর্তিত দাম। কলকাতায় দামের বিপুল বৃদ্ধি নিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি দেখা গিয়েছিল আগেই। এবার কি তবে কমতে চলেছে দাম? উঠেছে প্রশ্ন। দিল্লিতে পেট্রল-ডিজেলের দাম ( Petrol-Diesel Price in Delhi) দিল্লি শহরে লিটার প্রতি পেট্রলের দাম 101 টাকা 84 পয়সা। লিটার প্রতি ডিজেল 89 টাকা 87 পয়সা। ডিজেলের দামের হিসাবে চার মেট্রো শহরের মধ্যে সবচেয়ে পিছিয়ে দিল্লিই। কেন বাড়ে পেট্রলের দাম? আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ঠিক কতটা প্রভাব ফেলে তেলের দামের উপর? জানতে হলে দেখুন এই সময় ডিজিটাল ডেস্কের তৈরি মোশন ভিডিয়ো। মুম্বইয়ে পেট্রল-ডিজেলের দাম ( Petrol-Diesel Price in Mumbai) দেশের বাণিজ্যনগরী মুম্বই শহরেই প্রথম শতক ছুঁয়েছিল পেট্রলের দাম। লিটার প্রতি রেকর্ড 107 টাকা 83 পয়সায় বিক্রি হয়েছিল কালো সোনা। সেই জায়গা থেকে আজ অপরিবর্তিত দাম। পাশাপাশি সেঞ্চুরির কোটায় ডিজেলও। প্রতি লিটারে দাম 97 টাকা 45 পয়সা। চেন্নাইয়ে পেট্রল-ডিজেলের দাম ( Petrol-Diesel Price in Chennai) মহার্ঘ জ্বালানির মারণ কামড় ছিল সুদূর দাক্ষিণাত্যেও৷ তবে সেই কামড়ে কি আসতে চলেছে বদল? বাকি তিন মহানগরীর মতোই শেষ 15 দিনে বাড়েনি দাম। লিটার প্রতি 101 টাকা 49 পয়সায় বিক্রি হচ্ছে পেট্রল। ডিজেল লিটার প্রতি 94 টাকা 39 পয়সা। আরও পড়ুন: পেট্রলের দাম না বাড়ায় আপনি কি আশাবাদী? কমেন্ট করে জানান আমাদের। দাম সংক্রান্ত বাকি আপডেট পেতে ফলো করুন, এই সময় ডিজিটাল ডেস্কের ব্যবসার পাতা৷


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3C3ppjp
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads