নিজের বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করলেন অভিষেক বচ্চন! https://ift.tt/3xSVIi5 - MAS News bengali

নিজের বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করলেন অভিষেক বচ্চন! https://ift.tt/3xSVIi5

এই সময় ডিজিটাল ডেস্ক: বলিউডে কেউ নতুন সম্পত্তি কিনছে তো কেউ বিক্রি করছে। বৃহস্পতিবারই রানি মুখোপাধ্যায়ের নতুন ফ্ল্যাট কেনার খবর ছিল সংবাদ শিরোনামে। এবার উঠে এলেন জুনিয়র বচ্চন। রিপোর্ট অনুযায়ী, মুম্বই-এ নিজের বিলাসবহুল ফ্ল্যাট প্রায় ৪৭.৭৫ কোটি বিক্রি করে দিলেন অভিষেক বচ্চন। দক্ষিণ মুম্বই-এর ওরলি এলাকায় একটি বিলাসবহুল আবাসনের ৩৭ তলাতেই ছিল অভিষেক–ঐশ্বর্যের এই ফ্ল্যাট। রিপোর্ট অনুযায়ী, অভিষেক ২০১৪ সালে প্রায় ৪১ কোটি টাকা দিয়ে কেনেন এই ফ্ল্যাটটি। কিন্তু, আনুমানিক ৪৭.৭৫ কোটির টাকায় বিক্রি করলেন এই ফ্ল্যাট। সম্প্রতি ওই একই আবাসনে ফ্ল্যাট কেনেন শাহিদ কাপুর ও মীরা রাজপুত। বেশ কিছু বছর ধরেই ভালো সম্পত্তির সন্ধানে ছিল এই দম্পতি। অবশেষে ওই আবসনের ৪২ এবং ৪৩ তলায় নিজদের নতুন আস্তানা খুঁজে পেয়েছেন শাহিদ-মীরা বেশ কিছুদিন আগেই নিজের হোম টু বি-এর জন্য কী ধরনের টাইলস ও রং ব্যবহার করবেন তাঁর একটা ঝলকও দেন সোশ্যাল মিডিয়ায়। তবে আপাতত Shahid Kapoor ও Mira Rajput থাকছেন তাঁদের জুহু সি ফেসিং ফ্ল্যাটেই। যদি এই সম্পত্তি বিক্রি না করতেন Abhishek Bachchan ও তবে শাহিদ –মীরার পাশাপাশি খিলাড়ি কুমারও হতেন তাঁদের প্রতিবেশী। সম্প্রতি মুম্বইতে একটি ৫,১৮৪ স্কোয়্যার ফিটের একটি ফ্ল্যাট কেনেন প্রায় ৩১ কোটি টাকা দিয়ে। অবশ্য ফ্ল্যাটটির রেজিস্ট্রি ২০২০-তে হলেও চলতি বছরের এপ্রিল মাসেই ফ্ল্যাটটি হাতে পান সিনিয়র বচ্চন। বেশ কিছুদিন জলসা ছেড়ে থাকার পর। শোনা যাচ্ছে, জুনিয়ার বচ্চন ও ঐশ্বর্য মেয়ে আরধ্যাকে নিয়ে ফের জলসাতেই বচ্চন পরিবারে সঙ্গে থাকতে চলেছেন।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3m04bxm
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads