Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3j46xZ4
তাপমাত্রা বাড়লেও এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি https://ift.tt/3xhcjLV
এই সময় ডিজিটাল ডেস্ক: কলকাতার আকাশ থেকে মেঘের চাদর এখনও পুরোপুরি সরে যায়নি। কয়েক পশলা নামতে পারে যে কোনও মুহূর্তে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিরও সাক্ষী হতে পারে শহর। তবে এর জেরে আর কমবে না তাপমাত্রা। বরং এই সপ্তাহ থেকে বেশ খানিকটা বেড়ে যেতে পারে কলকাতার তাপমাত্রা, এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকার কথা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছুঁতে পারে ২৭ ডিগ্রি। তবে সোমবার থেকেই হাওয়া বদল হবে। আলিপুরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ অগাস্ট থেকে ৪ অগাস্ট পর্যন্ত সর্বাধিক তাপমাত্রা থাকার কথা ৩১-৩২ ডিগ্রি। এ দিকে সর্বনিম্ন তাপমাত্রাও এক ডিগ্রি বেড়ে ২৮ হওয়ার কথা। সপ্তাহের শেষের দিকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। অর্থাৎ এক ধাক্কায় অনেকটাই বাড়তে পারে তাপমাত্রা। এ দিকে আবহাওয়াবিদদের দাবি, আগামী সপ্তাহে বৃষ্টিপাত কিছুটা কমবে দক্ষিণবঙ্গে। কলকাতা সহ লাগোয়া জেলাগুলির আকাশ থাকবে মূলত পরিষ্কার। তবে উত্তরবঙ্গে এখনই বৃষ্টি কমছে না। বরং পাহাড় সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত চলবে বলেই জানা গিয়েছে। শুক্রবার অবধি নিম্নচাপ এবং মৌসুমি বায়ুর যুগলবন্দির জেরে একটানা বৃষ্টিপাত হয়েছে শহর সহ গোটা রাজ্যে। এ বছর রাজ্যে প্রবেশ করলেও, তা সক্রিয় হতে পারছিল না। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ মৌসুমি বায়ুর একটি শাখাকে টেনে নিয়ে আসে রাজ্যে। এ প্রসঙ্গে আবহাওয়াবিদ সুজীব কর বলেছিলেন, 'যেহেতু নিম্নচাপ বর্ষাকে টেনে নিয়ে এসেছে, তাই কতদিন বৃষ্টির পরিস্থিতি স্থায়ী হবে সেটা এখনই বলা সম্ভব নয়। অগাস্ট মাসে টানা বৃষ্টিপাত হতে পারে। তবে বেশিরভাগটাই হবে নিম্নচাপের জেরে। পুজো অবধি বৃষ্টি চলবে'। অক্টোবর মাসের ১০ থেকে ১৬ তারিখ পর্যন্ত ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, এই সপ্তাহে তাপমাত্রা খানিক বাড়লেও, বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা সপ্তাহ জুড়ে। যার জেরে সাময়িকভাবে কিছুটা কমতে পারে তাপমাত্রা।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3j46xZ4
Previous article
Next article

Leave Comments
Post a Comment