'মানিকে মাগে হিঠে'-তে মজেছেন অমিতাভও, মিলল 'সেনসেশনাল গার্ল'-এর খোঁজ https://ift.tt/3sNZgB5 - MAS News bengali

'মানিকে মাগে হিঠে'-তে মজেছেন অমিতাভও, মিলল 'সেনসেশনাল গার্ল'-এর খোঁজ https://ift.tt/3sNZgB5

এই সময় ডিজিটাল ডেস্ক: কথায় আছে, মিউজিক হ্যাজ নো ল্যাঙ্গুয়েজ ব্যরিয়ার। 'মানিকে মাগে হিঠে' গানটির ক্ষেত্রে এই আপ্তবাক্যটি অক্ষরে অক্ষরে সত্যি। বাংলা সহ গোটা ভারতে ঝড় তুলেছে ওই গানটি। গানের কথা বুঝতে না পারলেও, সুরে মুগ্ধ হয়েছেন শ্রোতারা। বিশেষভাবে নজর কেড়েছে মহিলা শিল্পীর। ওই গান ভাইরাল হওয়ার পর থেকে ফেবু কিংবা ইনস্টা পাড়ায় ঘুরছিল দুটি প্রশ্ন। এক, এটি কোন ভাষার গান। দুই, মিউজিক ভিডিয়োটিতে যে মহিলা শিল্পীকে দেখা যাচ্ছে তিনি কে? পুরোদমে চলছিল 'রহস্যময়ী নারী’-র খোঁজ। ওই শিল্পী আসলে শ্রীলঙ্কার জনপ্রিয় গায়িকা ইয়োহানি ডে’ সিলভা। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন 'মানিকে মাগে হিঠে' গানটি শ্রীলঙ্কার গান। সে দেশের অন্যতম শিল্পী সাথীসান রথনায়কে এবং ইয়োহানির ডুও সেটি। ইয়োহানি এবং... 'হিপ অ্যান্ড হ্যাপেনিং' ইয়োহানির কেরিয়ারের শুরুটা হয়েছিল ইউটিউবার হিসেবে। তারপর একে একে কেরিয়ারের মাইলস্টোনগুলি ছুঁয়েছেন ডি' সিলভা। একাধারে গায়িকা, লিরিসিস্ট, সঙ্গীত প্রযোজক এবং ব্যবসায়ী তিনি। পাশাপাশি, Rapper হিসেবেও খ্যাতি অর্জন করেছেন। ডেভিয়াঙ্গে বারে নামের একটি Rap Song এর মাধ্যমে শ্রীলঙ্কায় রাতারাতি ভাইরাল হয়েছিলেন ইয়োহানি। বর্তমানে তাঁকে Rap Princess-ও বলা হয় শ্রীলঙ্কায়। নিজের 'টাফ অ্যান্ড রাফ, ইয়েট সফিস্টিকেটেড’ অবতারের জন্য জিতেছেন অনেক ভক্তের মন। পপ হিটসকে অনন্যভাবে পরিবেশনের জন্য একাধিক পুরস্কার পেয়েছেন শিল্পী। পেটাহ এফেক্ট নামের রেকর্ড লেবেল তাঁকে প্রথম কাজের সুযোগ দিয়েছিল। এরপর আর ফিরে তাকাতে হয়নি। ফ্যান বিগ-বিও... বর্তমানে ভারতেও বিরাট মাপের সাফল্য পেলেন। এবার কি ইয়োহানি কি সাগর পেরিয়ে বলিউডে পাড়ি দেবেন? এই প্রশ্নের উত্তর এখনই মেলেনি। তবে ইয়োহানির লেটেস্ট ফ্যান কিন্তু বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নভেলি নন্দা। তিনি বিগ-বির কালিয়া ছবির 'জাহান তেরি ইয়ে নজর হ্যায়' গানের সঙ্গে মানিকে মাগে হিথের একটি মেডলি বানিয়েছিলেন। যা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন দাদু অমিতাভ। লেখেন, ‘শ্রীলঙ্কার মানিকে মাগে হিথে গানটি এককথায় দুর্দান্ত। আর আমার বাড়ির জিনিয়াস, আমার নাতনি কালিয়া ছবির গানের সঙ্গে এডিট করেছে ওই গানটিকে। ...তবে সত্যি, এই মুহূর্তে গানটি লুপে চালিয়ে শুনছি। সারারাত শুনব। ওই গানটি এতটাই সুন্দর যে না শুনে থাকা যায় না’। পাশাপাশি, সুপারব বিশেষণটি যোগ করতে ভোলেননি বিগ-বি।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/38c3sks
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads