Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/2Wq6Fe8
গুয়ানতানামো বে ফেরত 'জঙ্গি'-কেই আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী করল তালিবান! https://ift.tt/3mtR0VQ
এই সময় ডিজিটাল ডেস্ক: কাবুলের দখল নেওয়ার পর সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে তালিবান। এবার মন্ত্রীসভা গঠনের ক্ষেত্রেও সচেষ্ট এই কট্টরপন্থী সংগঠন, সূত্রের খবর এমনটাই। বেশ কয়েকটি আন্তর্জাতিক সংগঠনের দাবি, আমেরিকার গুয়ানতানামো বে কারাগার ফেরত মোল্লা আবদুল কায়ুম জাকিরকে প্রতিরক্ষা মন্ত্রী করতে চলেছে তালিবান। তালিবানের প্রতিরক্ষামন্ত্রী ঘোষণা করা নিয়ে আন্তর্জাতিক মহলে কার্যত তোলপাড় চলছে। ২০০১ সালে মার্কিন সেনাদের হাতে গ্রেফতার হয়। তাকে পাঠানো হয় কিউবার গুয়ানতামো বে কারাগারে। এই কারাগারকে বিশ্বের অন্যতম নৃশংস কারাগার হিসেবে বিবেচিত করা হয়। ২০০৭ সালে কায়ুম জাকিরকে আফগান সরকারের হাতে তুলে দেওয়া হয়েছিল। তালিবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের অত্যন্ত ঘনিষ্ঠ তিনি। এদিকে, নতুন শিক্ষা ও অর্থমন্ত্রীর নাম ঘোষণা আগেই করেছিল তালিবান। আফগান মিডিয়া সূত্রে খবর, এর মধ্যেই ঘোষণা করা হয়েছে উচ্চ শিক্ষামন্ত্রী, অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী, অর্থমন্ত্রীর নাম। এছাড়াও নয়া রাজ্যপাল এবং মেয়র হিসেবে কাবুলে (Kabul) নিযুক্ত করা হয়েছে দুই তালিব নেতাকে। প্রকাশ্যে আনা হয়েছে গুপ্তচর সংস্থার প্রধানের নামও। কোন কোন নেতাকে গুরুত্বপূর্ণ পদ দিল তালিবান? জানা গিয়েছে, শাসিত আফগানিস্তানের নতুন শিক্ষা দফতরের প্রধান হচ্ছেন শাখাউল্লা। উচ্চ শিক্ষামন্ত্রীর পদে বসবেন আবদুল বাকি। অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী হচ্ছেন সদর ইব্রাহিম, অর্থমন্ত্রী হচ্ছেন গুল আগা। কাবুলের নয়া রাজ্যপাল মোল্লা শিরিন এবং মেয়র পদে বসছেন হামদুল্লা নোমানি। গুপ্তচর সংস্থার প্রধান হচ্ছেন নাজিবুল্লা। এছাড়াও আফগানিস্তানের সেন্ট্রাল ব্যাংকের মাথায়ও বসছেন একজন তালিব। দেশের অর্থনৈতিক অচলাবস্থা কাটাতে এই মুহূর্তে সেন্ট্রাল ব্যাংকের কার্যকরী প্রধান হিসেবে বসানো হচ্ছে হাজি মহম্মদ ইদ্রিসকে।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/2Wq6Fe8
Previous article
Next article

Leave Comments
Post a Comment