Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/2WjtaRz
টহল দিতে গিয়ে দুর্ঘটনা, আহত ৫ পুলিশ কর্মী https://ift.tt/3kpNWr3
এই সময় ডিজিটাল ডেস্ক: টহল দিতে গিয়েই বিপত্তি। দুর্ঘটনার কবলে পুলিশের টহলরত গাড়ি। আহত চালকসহ ৫ পুলিশ কর্মী। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের শালবনি থানার ভাদুতলা এলাকায়। জানা গিয়েছে, বুধবার মাঝরাতে এলাকায় টহল দেওয়ার সময় এক লরির সঙ্গে সংঘর্ষে হয় পুলিশের টহলরত গাড়িটির। যার জেরে আহত হন পুলিশ গাড়ির চালকসহ পাঁচ পুলিশকর্মী। আহতদের মধ্যে তিন জনকে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। হাসপাতাল সূত্রের খবর প্রত্যেকের অবস্থাই স্থিতিশীল। ইতিমধ্যেই ঘটনার পূর্নাঙ্গ তদন্তে নেমেছে পুলিশ। কী ভাবে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। এ প্রসঙ্গে ঘটনায় আহত এক ব্যক্তি বলেন, 'কী ভাবে ঘটনাটি ঘটল, আমরাও বুঝতে পারিনি। আচমকাই ঘটে গেল ঘটনাটি'। অন্যদিকে, আরেকটি ঘটনা ঘটেছে কেওড়াতলা এলাকায়। বুধবার রাতে চেতলা ব্রিজের ওপর একটি মাঝারি পণ্যবাহী গাড়ির সঙ্গে অন্য একটি মালবাহী গাড়ির ধাক্কায় বড়সড় দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, ওই গাড়িটি আচমকাই ডানদিকে ঘোরাতে গিয়েছিল। সে সময় পাশ থেকে আসা আরেকটি মালবোঝাই গাড়ি ওই গাড়িটিকে ধাক্কা মারে। ঘটনার জেরে চার জন আহত হয়েছেন। মাঝারি পণ্যবাহী গাড়ির চালককে আশঙ্কাজনক অবস্থায় SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ব্যক্তির চিকিৎসা শুরু হয়েছে। জানা গিয়েছে, একেবারে দুমড়ে-মুচড়ে গিয়েছে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি। খবর পেয়েই ওইদিন ঘটনাস্থলে পৌঁছেছিল টালিগঞ্জ থানার পুলিশ। কী করে ওই ঘটনা ঘটল তা ঘটনা খতিয়ে দেখছে টালিগঞ্জ থানার পুলিশ। তবে ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/2WjtaRz
Previous article
Next article

Leave Comments
Post a Comment