‘পরিযায়ী পাখি’, আম আদমি পার্টিকে কটাক্ষ দিলীপের https://ift.tt/3gBbgRI - MAS News bengali

‘পরিযায়ী পাখি’, আম আদমি পার্টিকে কটাক্ষ দিলীপের https://ift.tt/3gBbgRI

এই সময় ডিজিটাল ডেস্ক: জাতীয় রাজনীতিতে বড় ভূমিকা নিতে চলেছে তৃণমূল, সার্বিক রাজনৈতিক প্রেক্ষাপট থেকে তা একপ্রকার স্পষ্ট। কিন্তু সম্প্রতি মেদিনীপুরে আম আদমি পার্টির পোস্টার দেখে বিভিন্ন মহলে শোরগোল পড়ে যায়। তবে কি রাজ্যে সংগঠন বাড়ানোর দিকে জোর দিচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের দল? মেদিনীপুর BJP-র অন্যতম শক্ত ঘাঁটি। এই পরিস্থিতিতে সেখানে আম আদমি পার্টির পোস্টার পড়া নিয়ে এবার মুখ খুললেন রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার প্রতঃভ্রমণের পর তিনি বলেন, 'একসময় পশ্চিমবঙ্গে এই রকম অনেক পার্টি তৈরি হয়েছিল, যারা পরবর্তী সময়ে BJP-র সঙ্গে যুক্ত হয়েছিল। বর্তমানে তৃণমূলকে দুর্বল করতে এই সময় করছে তৃণমূলের লোকজন। তারা ভাবছে আমরা দুর্বল হচ্ছি, BJP-কেও দুর্বল করতে হবে। এই ধরনের পরিযায়ী পাখির মতো আসে তাদের নিয়ে চিন্তা করবেন না।' অর্থাৎ বিষয়টিতে আমল দিতে চাননি দিলীপ। যদিও মেদিনীপুরে আম আদমি পার্টির পোস্টার পড়া অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজ্য রাজনৈতিক মহল। উল্লেখ্য, এদিন রিমঝিম মিত্রর দল ছাড়া নিয়ে প্রশ্ন করা হলে বলেন, 'দলে কাউকে অসম্মান করা হচ্ছে না। সকলকে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে। অনেকে দল ছেড়ে গিয়েছেন। অনেকের মুখ নির্বাচনের পর দেখা যায়নি। তাঁদের সম্মান-অসম্মানের কী রয়েছে!' পাশাপাশি গতকাল রিমঝিম অভিযোগ করেছিলেন দলের কোনও বৈঠকে তাঁকে ডাকা হয় না। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, 'তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন। হয়তো এখানে সেভাবে সুবিধা পাচ্ছেন না। যেখানে সুবিধা পাচ্ছেন সেখানে যেতে পারেন। এতে দলের কোনও ক্ষতি হবে না। দলে সকলে সম্মান পান।'


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3jejlNQ
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads