Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/2WfaGC5
উত্তরে মাঝারি থেকে হালকা বৃষ্টি, দক্ষিণবঙ্গে গরমের দাপট https://ift.tt/3D75bWL
এই সময় ডিজিটাল ডেস্ক: সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উলটো দিকে বৃষ্টি দাপট দেখাতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। শহরে এদিন বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। কয়েক পশলা বৃষ্টি বিক্ষিপ্ত ভাবে হতে পারে। তবে শহরের আকাশে কখনও কখনও মেঘ উঁকি দিতে পারে। এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রির কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রির কাছাকাছি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিন বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। আকাশে কিছুক্ষণের জন্য মেঘ জমা হলে, কয়েক জায়গায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া উত্তরবঙ্গের কয়েকটি জেলায় এদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই তিন জেলার কয়েকটি জায়গায় বজ্রপাত সহ হালকা থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আগামীকাল ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং-এও। শহরের কয়েকটি জায়গার আবহাওয়ার পূর্বাভাস সল্টলেক - দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬.৫ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৫ ডিগ্রি। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া - দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮.২ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৬ ডিগ্রি। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দমদম - দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭.০ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৫ ডিগ্রি। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/2WfaGC5
Previous article
Next article

Leave Comments
Post a Comment