তৈরি হচ্ছে নতুন ঘূর্ণাবর্ত, কয়েক ঘণ্টার মধ্যেই এই জেলাগুলিতে নামবে বৃষ্টিপাত https://ift.tt/38gNbea - MAS News bengali

তৈরি হচ্ছে নতুন ঘূর্ণাবর্ত, কয়েক ঘণ্টার মধ্যেই এই জেলাগুলিতে নামবে বৃষ্টিপাত https://ift.tt/38gNbea

এই সময় ডিজিটাল ডেস্ক: ভ্যাপসা গরমে রীতিমতো নাজেহাল সাধারণ মানুষ। এদিকে, নতুন করে চোখ রাঙাতে শুরু করেছে ঘূর্ণাবর্ত। জানা গিয়েছে ঘূর্ণাবর্তের জেরে আজ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হতে পারে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কলকাতাতে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানা গিয়েছে। আবহাওয়াবিদদের কথায়, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তামিলনাডু উপকূলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। একইসঙ্গে পশ্চিম ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর শুক্রবার নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এদিকে, তামিলনাডুর দিকে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে প্রবেশ করছে বিপুল পরিমাণ জলীয় বাষ্প। এরফলে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বিস্তর। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ,আলিপুরদুয়ারে। প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়ায়, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে সর্বাধিক জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৪ শতাংশ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কিছুক্ষণের মধ্যেই উত্তর এবং দক্ষিণ দিনাাজপুর, মালদা জেলার কিছু অংশে বৃষ্টিপাত শুরু হতে পারে। কলকাতার আকাশ মেঘলা থাকবে। শহরে বজায় থাকবে আর্দ্রতা জনিত অস্বস্তি।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3gwnrio
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads