বাস্তব জীবনে পরীমণি কেমন? এবার প্রকাশ্যে আনলেন তাঁর নিজের দাদু https://ift.tt/2UOSyOO - MAS News bengali

বাস্তব জীবনে পরীমণি কেমন? এবার প্রকাশ্যে আনলেন তাঁর নিজের দাদু https://ift.tt/2UOSyOO

এই সময় ডিজিটাল ডেস্ক: মাদক মামলায় ধৃত বাংলাদেশের অভিনেত্রী পরীমণির জামিন হয়নি। তাঁর জামিনের আবেদন একাধিকবার নাকচ করেছে ওপার বাংলার আদালত। এখন তিনি আছেন গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে। এদিকে পরীমনিকে নানাভাবে হেনস্তা করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। পরীমণির আইনজীবী সহ অনেকেই এই অভিযোগ করেছেন। এইবার এই একই অভিযোগ করলেন শামসুল হক। তিনি বলেন, ‘পরীমণিকে হয়রানি করা হচ্ছে। এটা আমার কথা না। এটা বাংলাদেশের ৮০ ভাগ মানুষের কথা। সবাই একই কথা বলছে। তাঁকে অযথা হয়রানি করা হচ্ছে। ষড়যন্ত্র করে তাকে হেনস্তা করা হচ্ছে। এটাই সবাই বলছে।' গত ৪ আগস্ট , ঢাকার বনানী এলাকার বাড়ি থেকে গ্রেফতার করা হয় পরীমণিকে। তারপর থেকে জেলেই আছেন তিনি। পরীমণির জামিন না হওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন শামসুল হক। তিনি বলেন, ‘পরীর আমি ছাড়া আর কেউ নেই। কেন তাঁকে এই ভাবে হেনস্তা করা হবে?’ তাঁর দাবি, তাঁর নাতনি যা উপার্জন করেছে, তার সবটাই জনহিতকর কাজে ব্যয় করেছে। তিনি বলেন, ‘ প্রতিবছর এফডিসিতে দুঃস্থ শিল্পীদের জন্য কোরবানি দেয়। অনাথ আশ্রমে জন্মদিন পালন করে। তার নিজের বাড়ি নেই। বাড়িভাড়া নিয়ে থাকে। ’ এই সঙ্গেই পরীমণির দাদুর অভিযোগ, পরীমণিকে তার আইনজীবীর সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি। এতে তার অধিকার ক্ষুণ্ন হয়েছে। বাংলাদেশের একাধিক বিশিষ্টব্যক্তি এবং আইনজীবীদের মতে, একজন নাগরিক হিসেবে সাংবিধানিকভাবে পরীমণির জামিন পাওয়ার অধিকার থাকলেও তাকে অন্যায়ভাবে বঞ্চিত করা হচ্ছে। তাঁকে নানাভাবে হেনস্তা করা হচ্ছে। রবিবার পরীমণিকে আবার তোলা হয়েছিল আদালতে। তাকে আবার জেলেই পাঠিয়েছে আদালত। আগামী ১৩ সেপ্টেম্বর পরীমণির জামিন নিয়ে শুনানি হবে বলে জানিয়েছে বাংলাদেশের আদালত। তাঁর জামিনের জন্য হাইকোর্টে বিনা পারিশ্রমিকে লড়াই করবেন বলে জানিয়েছেন ওপার বাংলার সুপ্রিমকোর্টের আইনজীবী জেড আই খান পান্না। রবিবার রাতে ফেসবুক পোস্ট করে তিনি লিখেছেন ‘পরীমণির মামলা বিনা পারিশ্রমিকে করার সিদ্ধান্ত নিয়েছি, যারা সঙ্গে থাকতে চান থাকবেন।’ তিনি জানান, তাঁর সঙ্গে সুপ্রিম কোর্টের আরও কয়েকজন আইনজীবীও থাকবেন।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3je8q6M
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads