অলিম্পিকের অন্দরে ফের করোনার থাবা, আক্রান্ত ২ অ্যাথলিট https://ift.tt/3z8eVNB - MAS News bengali

অলিম্পিকের অন্দরে ফের করোনার থাবা, আক্রান্ত ২ অ্যাথলিট https://ift.tt/3z8eVNB

এই সময় ডিজিটাল ডেস্ক: টোকিয়ো অলিম্পিক শুরুর দিন যত সামনে আসছে তত চওড়া হচ্ছে করোনার থাবা। কিছুদিন আগেই অলিম্পিক ভিলেজে একজনের শরীরে থাবা বসিয়েছিল করোনাভাইরাস। এবার দু'জন অ্যাথলিটের দেহে থাবা বসিয়েছে করোনা, জানা গিয়েছে এমনটাই। রবিবার উদ্যোক্তাদের তরফে জানানো হয়, দক্ষিণ কোরিয়ার টেনিস দলের এক সদস্য সহ আরও একজন করোনা আক্রান্ত। জানা গিয়েছে দুজনেই উপসর্গহীন। প্রসঙ্গত, কিছুদিন আগেই অলিম্পিক ভিলেজে একজনের শরীরে থাবা বসিয়েছিল করোনা। অলিম্পিক শুরুর এক সপ্তাহ আগে এই কোভিড সংক্রমণ অত্যন্ত উদ্বেগের বলে মনে করছে ওয়াকিবহল মহল। টোকিয়ো অলিম্পিকের মুখ্য আয়োজক শেখ হাসিমোটো বলেন, 'আমরা করোনা সংক্রমণ ঠেকাতে যাবতীয় পদক্ষেপ নিচ্ছি।' প্রসঙ্গত, করোনার জন্য এক বছর পিছিয়ে গিয়েছিল টোকিয়ো অলিম্পিক। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে দর্শকশূন্য স্টেডিয়ামেই অলিম্পিক টুর্নামেন্টের আয়োজন করা হয়। অর্থাৎ বন্ধ হবে না অলিম্পিক, স্পষ্ট জানিয়েছেন তিনি। এদিকে, অলিম্পিকের আয়োজন নিয়ে জাপানের জনগণ কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ। তাঁদের মতে, এই টুর্নামেন্ট একবারে নিরাপদভাবে আয়োজন করা একেবারে সম্ভব নয়। দেশের বিভিন্ন প্রান্তে এই টুর্নামেন্ট আয়োজনের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় বইতে শুরু করে। ব্যস্তবহুল মেট্রো স্টেশন থেকে জাপানের বিভিন্ন দর্শনীয় স্থান, সব জায়গাতেই প্রায় একইরকম প্রতিবাদের ছবি দেখতে পাওয়া গিয়েছে। সেইসঙ্গে টোকিয়ো মেট্রোপলিটন বিল্ডিং এবং অলিম্পিক আয়োজক সংস্থার সদর দফতরের সামনেও একইরকম প্রতিবাদ করে জনগন। প্রতিবাদের যজ্ঞে ঘৃতাহুতি করেছিলেন উগান্ডার দুই অ্যাথলিট। জাপানে পা রাখার দিনকয়েক পর থেকেই তাঁদের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ পাওয়া গিয়েছিল। দেশে করোনা অতিমারি পরিস্থিতির মধ্যেও অলিম্পিকের মতো একটা টুর্নামেন্টের আয়োজন নিয়ে দেশের জনগণ স্পষ্টতই ক্ষুব্ধ। তাঁদের বক্তব্য, আয়োজকরা দেশের সাধারণ জনগণের স্বাস্থ্যের কথা একবারও ভাবছে না। তাঁদের দাবি, এই টুর্নামেন্ট অবিলম্বে বাতিল করা হোক এবং গোটা পৃথিবী যখন করোনার কারণে এতটা কষ্ট পাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে বিশ্বের কোথাওই যেন এই টুর্নামেন্ট আপাতত আয়োজন করা না হয়।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3ewqjLd
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads