Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3z4QNLY
শতায়ু ফ্যানকে লিওর ভিডিয়ো বার্তা, প্রশংসায় নেটিজেনরা https://ift.tt/3xJm6eS
এই সময় ডিজিটাল ডেস্ক: কোপা আমেরিকার () খেতাব জয়ের পর থেকেই সব স্বপ্ন যেন সত্যি হয়ে গিয়েছে লিওনেল মেসির ()। গত রবিবার মারাকানা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কোপা কাপ হাতে তুলেছেন তিনি। আর এবার ফুটবলের যুবরাজের জন্য স্বপ্ন সত্যি হল তাঁর এক অনুরাগীর। যার বয়স ১০০ বছর। শতায়ু এই ফ্যানের জন্য বিশেষ ভিডিয়ো বার্তা পাঠিয়েছেন মেসি। স্পেনের বাসিন্দা ডন হারনান। ১০০ বছরের এই ভক্ত কিন্তু মোটেই বয়সের ভারে ন্যুব্জে পড়েননি। বরং ডন একজন বিখ্যাত স্প্যানিশ টিকটক স্টার। মেসির এই একান্ত অনুরাগীর কাছে নোট রয়েছে মেসির সবকটি গোলের। মেসির একটি গোলও মিস করেননি আঝ পর্যন্ত। এমনকী, তাঁর নাতি জুলিয়ানকেও তিনি বলে রেখেছেন মেসির গোলগুলির নোট রাখতে। আর এই করতে গিয়েছে তিনি ভরিয়ে ফেলেছেন ৭৩০টি নোটবই। কোপা আমেরিকা জয়ের পর নিজের ১০০ বছরের জীবনের সেরা মুহূর্তে যেন পেয়ে গেলেন ডন। একটি ভিডিয়ো বার্তায় মেসি তাঁর এই বৃদ্ধ ফ্যানের উদ্দেশে বলেছেন, 'হারনান, আমি তোমার মেসেজ পেয়েছি। আমি বিশ্বাস করতে পারছি না এখনও, তুমি এতবছর ধরে এভাবে আমার গোলগুলি নোট রেখেছো। অবিশ্বাস্য। আমি তোমাকে জড়িয়ে ধরতে চাই। তোমায় অসংখ্য ধন্যবাদ।' নাতির মোবাইলে মেসির এই ভিডিয়ো বার্তা পেয়ে চোখে জল ভরে আসে ডনের। ফুটবলের যুবরাজের উদ্দেশে তাঁর শতায়ু ফ্যানের বার্তা, 'আমি তোমাকে চিরকাল এভাবেই অনুসরণ করব। জীবনের শেষ দিন পর্যন্ত তোমার পাশে থাকব লিও।' ইনস্টাগ্রামে পোস্ট করতেই ফ্যানের উদ্দেশে লিওর এই বার্তা ভাইরাল হয়ে যায়। ডনের নাতি জুলিয়ান প্রথমে পোস্ট করেন তাঁর দাদুর ভিডিয়ো। যেখানে কোপা জয়ের জন্য মেসিকে অভিনন্দন জানাচ্ছেন তিনি। লিখছেন, 'আমরা করে দেখিয়েছি। লিও তোমাকে অনেক ভালোবাসা।' এরপরই জুলিয়ানের ইনস্টাগ্রামে হ্যান্ডেলে ভেসে ওঠে ডনের উদ্দেশে মেসির ভিডিয়ো বার্তা। যেখানে আর্জেন্টিনার বরপুত্র বলছেন, 'অবিশ্বাস্য। হারনান তোমায় অসংখ্য ধন্যবাদ।'
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3z4QNLY
Previous article
Next article

Leave Comments
Post a Comment