Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3i4Bygi
'বেবি বাম্প স্পষ্ট', আবার মা হতে চলেছেন ঐশ্বর্য! https://ift.tt/3l6kRCW
এই সময় ডিজিটাল ডেস্ক: বচ্চন পরিবারে কি আসতে চলেছে নতুন অতিথি? দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন ঐশ্বর্য রাই বচ্চন? এই প্রশ্নেই তোলপাড় নেটদুনিয়া। সম্প্রতি মেয়ে আরাধ্যা এবং স্বামী অভিষেকের সঙ্গে আর শরৎ কুমারের বাড়িতে গিয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। সেখানেই মেয়ে, স্বামীর সঙ্গে এক ফ্রেমে ধরা দিয়েছিলেন এই প্রাক্তন বিশ্ব সুন্দরী। সোশ্যাল মিডিয়ায় বচ্চন পরিবারের সঙ্গে একটি ছবি শেয়ার করে আর শরৎ কুমারের মেয়ে ভারালক্ষ্মী লেখেন, 'প্রিয় কিছু মানুষের সঙ্গে সময় কাটালাম। বলি সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন, তাঁর হ্যান্ডসাম স্বামী এবং তাঁদের মেয়ে আরাধ্যা বচ্চন।' ছবি দেখে ভক্তদের প্রশ্ন, 'বেবি বাম্প স্পষ্ট। ঐশ্বর্য কি গর্ভবতী?' ছবিতে একটি কালো পোশাকে দেখা গিয়েছিল এই বলি তারকাকে। ছবিতে তাঁর বেবি বাম্প স্পষ্ট, দাবি ভক্তদের। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল এই ছবিগুলি। ভক্তরা প্রিয় অভিনেত্রীর দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জনে খুশি হলেও এখনও পর্যন্ত বচ্চন পরিবারের তরফে এই বিষয়ে কিছু জানানো হয়নি। প্রসঙ্গত, ২০০৭ সালে ২০ এপ্রিল অভিষেক বচ্চনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন ঐশ্বর্য। ২০১১ সালে ১৬ নভেম্বর তাঁদের জীবনে আসে আরাধ্যা।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3i4Bygi
Previous article
Next article

Leave Comments
Post a Comment