Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3y3djER
নিম্নচাপের জেরে মেঘের ঘনঘটা, সপ্তাহজুড়ে ব্যাপক ঝড়বৃষ্টির সম্ভাবনা https://ift.tt/3iLL3Qp
এই সময় ডিজিটাল ডেস্ক: মেঘের চাদরে ঢেকে গিয়েছে শহরের আকাশ। যে কোনও মুহূর্তে নামতে পারে। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। বিগত কয়েকদিন ধরেই নিম্নচাপের জেরে বৃষ্টি শুরু হয়েছে বঙ্গে। এবার উত্তর বঙ্গোপসাগরে আরও একটি সৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে, আগামী বুধবার ওই নিম্নচাপ সৃষ্টি হতে পারে। যার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। আলিপুরের দাবি, আজ সহ আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে। মঙ্গলবার থেকেই বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। এদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর।। আগামীকাল অর্থাৎ সোমবারও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গ। সূত্রের খবর, দুই ২৪ পরগনা, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টি তুলনামূলকভাবে বেশি হবে। সপ্তাহের মাঝামাঝি অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার ২০০ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা করছে আলিপুর। বিশেষভাবে সর্তক করা হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরকে। ভারী বৃষ্টির সর্তকতা কলকাতা, হাওড়া, হুগলি পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও নদীয়া জেলায়। শুক্রবার থেকে কিছুটা কমবে বৃষ্টি। কয়েক পশলা ভারী বৃষ্টি নামতে পারে পশ্চিমের জেলাগুলিতে। অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অল্প হলেও একটানা বৃষ্টির প্রভাবে উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি নদীরও জলস্তর বাড়তে পারে, আশঙ্কা আবহাওয়াবিদদের। কলকাতা এবং সংলগ্ন কিছু এলাকা জলমগ্ন হতে পারে। এ দিকে মালদা ও উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে আগামী ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টি হতে পারে। সোমবার থেকেই বৃষ্টি বাড়বে পাহাড়ের পাঁচটি জেলায়। অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলায় আগামী দু'দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3y3djER
Previous article
Next article

Leave Comments
Post a Comment