টানা দু সপ্তাহ অপরিবর্তিত পেট্রল-ডিজেল , দাম কমবে কবে? https://ift.tt/3fb7kGA - MAS News bengali

টানা দু সপ্তাহ অপরিবর্তিত পেট্রল-ডিজেল , দাম কমবে কবে? https://ift.tt/3fb7kGA

এই সময় ডিজিটাল ডেস্ক: অবিশ্বাস্য বললেও কম বলা হবে! শেষ তিন মাসে এই প্রথমবার টানা দু সপ্তাহের কাছাকাছি সময় অপরিবর্তিত পেট্রলের দাম। শেষ চারমাসে যেখানে 40 বারের বেশি দাম বেড়েছিল কালো সোনার, সেখানে টানা দু সপ্তাহ অপরিবর্তিত থাকায় খানিক স্বস্তিতে নাগরিকেরা। প্রশ্ন উঠেছে দাম কমবে কবে? পেট্রলের পাশাপাশি অপরিবর্তিত ডিজেলও। একনজরে দেখে নেওয়া যাক দেশের কোথায় আজ কত ( Petrol-Diesel Price Today) কলকাতায় পেট্রল-ডিজেলের দাম ( Petrol-Diesel Price Kolkata) কলকাতায় সপ্তাহের শেষদিনে লিটার প্রতি পেট্রলের দাম 102 টাকা 08 পয়সা। প্রতি লিটার ডিজেল 93 টাকা 02 পয়সা। শেষ দু সপ্তাহে বাড়েনি দাম। পেট্রলের ক্রমাগত দাম বৃদ্ধির ফলে কলকাতায় আন্দোলনের রাস্তায় হেঁটেছিলেন রাজ্যের সরকারে থাকা তৃণমূল কংগ্রেস থেকে রাজ্যের পেট্রল পাম্পের মালিকেরাও। দাম স্থিতিশীল হওয়ায় এখন তাঁরা কী করেন সেটাই দেখার। দিল্লিতে পেট্রল-ডিজেলের দাম ( ) দেশের রাজধানী দিল্লি শহরে প্রতি লিটার পেট্রলের দাম 101 টাকা 84 পয়সা। প্রতি লিটার ডিজেল 89 টাকা 87 পয়সা। দাম বাড়েনি শেষ দু সপ্তাহের কাছাকাছি। পেট্রলের দাম বাড়ে কী ভাবে? আন্তর্জাতিক বাজারে অপরিশোধত তেলের দাম কী ভাবে নিয়ন্ত্রণ করে ভারতের বাজারে পেট্রলের দাম? জানতে হলে দেখুন এই সময় ডিজিটাল ডেস্কের তৈরি করা মোশন ভিডিয়ো। পেট্রল সংক্রান্ত সব খবর পেতে নজর রাখুন এই সময় ডিজিটাল ডেস্কের ব্যবসার পাতায়। মুম্বইয়ে পেট্রল-ডিজেলের দাম ( Petrol-Diesel Price in Mumbai) দেশের বাণিজ্যনগরীতে প্রথম শতক ছুঁয়েছিল পেট্রল। আজ লিটার প্রতি দাম 107 টাকা 83 পয়সা৷ লিটার প্রতি ডিজেল 97 টাকা 45 পয়সা। সেঞ্চুরির কাছাকাছি ডিজেল। তবে শেষ 15 দিনের কাছাকাছি দাম বাড়েনি। আরও পড়ুন: চেন্নাইয়ে পেট্রল-ডিজেলের দাম ( ) মহার্ঘ জ্বালানির মারণ কামড় সুদূর দাক্ষিণাত্যেও। ইডলি-ধোসার শহরে প্রতি লিটার পেট্রল 102 টাকা 49 পয়সা। ডিজেল প্রতি লিটারে 94 টাকা 39 পয়সা। শেষ 13 দিনে দাম বাড়েনি।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3laUwUh
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads