‘খড়কুটো’ উড়ে গেল তামিলনাড়ুতে! https://ift.tt/3f1qGO7 - MAS News bengali

‘খড়কুটো’ উড়ে গেল তামিলনাড়ুতে! https://ift.tt/3f1qGO7

এই সময় ডিজিটাল ডেস্ক: মিঠাই’-এর পর ফের আরেকটি বাংলা জনপ্রিয় ধারাবাহিকের হতে চলেছে তামিল রিমেক। এবার স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘’ হবে তামিল ভাষায়। চিত্রনাট্যের দায়িত্বে থাকবেন লীনা গঙ্গোপাধ্যায়ই। গুনগুন ও সৌজন্যের জুটি হিট দর্শমহলে। এবার সেই ধারাবাহিকের হতে চলেছে দক্ষিণী রিমেক আঞ্চলিক ভাষার গল্প পৌঁছে যাচ্ছে জাতীয় স্তরে। তবে এই চল নতুন কিছু নয়, এর আগে ‘শ্রীময়ী’, ‘ইষ্টিকুটুম’, ‘কুসুম দোলার’ মতো ধারাবাহিকগুলির ক্ষেত্রেও এমনটাই হয়েছে। সবই ছিল লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার কাজ। তবে একসঙ্গে হিন্দি ও তামিল ভাষায় কোনও বাংলা ধারাবাহিক এমনটা সচরাচর ঘটে না। কিন্তু হিন্দি ও তামিল দুই ভাষার ক্ষেত্রেই চিত্রনাট্যের ভার থাকবে লীনা গঙ্গোপাধ্যায়ের হাতে। ধারাবাহিকটি পরিচালনা ও সংলাপ সংশ্লিষ্ট ভাষার পরিচালকদের হাতেই। স্থানীয় সংস্থার সঙ্গে যুগ্মভাবে প্রযোজনা করবে লীনা ও শৈবালের প্রোডাকশন হাউস। শুরুটা হয়েছিল সৌজন্য ও গুনগুন নামে। ধীরে ধীরে দর্শকের ভালোবাসায় ‘খড়কুটো’ ধারাবাহিকের মুখ্য দুই চরিত্র হয়ে গিয়েছে সৌগুন। গুনগুনের চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী তৃণা সাহাকে এবং সৌজন্যের চরিত্রে রয়েছেন অভিনেতা কৌশিক রায়। তবে হিন্দি ও তামিল ভাষার ক্ষেত্রে কোন অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করবেন এই চরিত্রে তা এখনও চূড়ান্ত হয়নি। চলছে অডিশন। ভাষা ভিন্ন হওয়ায় স্বাভাবিকভাবেই অগ্ররাধিকার পাবেন সেই ভাষার অভিনেতা অভিনেত্রীরা। উল্লেখ্য, ‘শ্রীময়ী’-এর হিন্দি রিমেক ‘অনুপমা’ থেকে মুখ্য চরিত্রে ছিলেন রূপালী গঙ্গোপাধ্যায়।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3eZv5kW
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads