Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3jcVMnw
'ইতিহাসে বাঙালি নারী হিসেবে অন্যতম মমতা', দরাজ প্রশংসা অনিল-কন্যা অজন্তার https://ift.tt/3C01PEo
এই সময় ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে () নিয়ে কলম ধরলেন এবার প্রয়াত সিপিএম নেতা অনিল বিশ্বাসের কন্যা ()। তৃণমূল কংগ্রেসের মুখপত্র ''র (Jago Bangla) সম্পাদকীয়তে বঙ্গ রাজনীতিতে নারীশক্তি নিবন্ধে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দরাজ প্রশংসা করলেন অনিল-তনয়া। 'মহিলা নেত্রী হিসেবে রাজনীতির অসম লড়াইয়ে নিজেকে প্রমাণ করেছেন যে নেত্রী, তিনি হলেন পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়', মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে এই কথাই লিখেছেন অজন্তা বিশ্বাস। সত্তরের দশকের শেষদিকে বঙ্গ রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে পা রাখলেন এবং তাঁর কীভাবে উত্থান ঘটল, সেই বিবরণ তুলে ধরেছেন অনিল-কন্যা। 'দিদি', 'ঘরের মেয়ে', 'অগ্নিকন্যা'-র মতো অভিধা অর্জন করে কীভাবে আপামর জনসাধারণের কাছে পৌঁছে গিয়েছেন মমতা, সে কথাও নিজের লেখনীতে তুলে ধরেছেন অজন্তা। ২০১১ সালে পরিবর্তনের প্রসঙ্গে অজন্তা লিখেছেন, '২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের প্রথম বাঙালি মুখ্যমন্ত্রীরূপে শপথ গ্রহণ করেন এবং পুনর্বার ইতিহাস রচনা করেন। সমস্ত বাধা পেরিয়ে সাফল্যের লক্ষ্যে এগিয়েছেন সরকারি কর্মসূচিগুলির ভিন্নধর্মী রূপায়ণের মাধ্যমে'। তৃণমূল সুপ্রিমোর লড়াইকে রীতিমতো কুর্নিশ জানিয়ে অনিল-তনয়া লিখেছেন, 'কঠিন লড়াইয়ে একক শক্তি হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হয়ে নারীশক্তির জয়ের বন্দনাই প্রতিফলতিত হয়েছে তাঁর কন্ঠস্বরে...একজন রাজনৈতিক নেত্রী হিসেবে নজির গড়েছেন সমগ্র বিশ্বের সম্মুখে নিজের যোগ্যতায়'।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3jcVMnw
Previous article
Next article

Leave Comments
Post a Comment