শহিদ দিবসে ভার্চুয়াল সভার আগে বিশেষ বার্তা মমতার https://ift.tt/3BoQJZ8 - MAS News bengali

শহিদ দিবসে ভার্চুয়াল সভার আগে বিশেষ বার্তা মমতার https://ift.tt/3BoQJZ8

এই সময় ডিজিটাল ডেস্ক: আজ রাজ্যজুড়ে পালিত হচ্ছে শহিদ দিবস। শহিদদের প্রতি জানানো হচ্ছে সম্মান। দুপুর ১টায় তৃণমূলের শহিদ দিবসের ভার্চুয়াল সভা শুরু হবে। ভার্চুয়াল সভা শুরুর আগে টুইটে বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইটে লিখেছেন, ' ১৯৯৩ সালে নিহত শহিদদের প্রতি শ্রদ্ধা জানাই। শহিদদের সম্মান জানাতে আমার সঙ্গে দুপুর ২টোয় সমস্ত ভাই-বোনেদের যুক্ত হওয়ার আবেদন জানাচ্ছি। যারা অমানবিক, নৃশংস তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে।' অন্যদিকে তৃণমূল সুপ্রিমোর পাশাপাশি নিয়ে টুইট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি লিখেছেন, ' ২১ জুলাইয়ের সেই বেদনাদায়ক স্মৃতি আজও আমাদের মনে সতেজ। আমরা কিছুতেই ভুলতে পারব না কীভাবে সেই সময় সরকারের নৃশংসতার শিকার হয়েছিলেন ১৩ জন। আমি আন্তরিকভাবে শহিদদের প্রতি সম্মান জানাই। জয় হিন্দ, জয় বাংলা।' প্রসঙ্গত, বাংলা জুড়ে নরেন্দ্র মোদী (Narendra Modi) ও অমিত শাহর (Amit Shah) হাই ভোল্টেজ প্রচার সত্ত্বেও বিধানসভা ভোটে (West Bengal Assembly Election 2021) গেরুয়া শিবিরকে কার্যত উড়িয়ে দিয়ে সর্বভারতীয় রাজনীতিতে BJP-বিরোধী শক্তির অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছেন মমতা। কেবল তৃণমূলের তরফে নয়, BJP-বিরোধী দলগুলোর একাংশের পক্ষ থেকেও তৃণমূল নেত্রীকে আগামী লোকসভা ভোটে প্রধানমন্ত্রী-মুখ হিসেবে তুলে ধরার উদ্যোগ শুরু হয়েছে। জাতীয় রাজনীতিতে BJP-বিরোধী শক্তিগুলোকে একজোট করার কাজে ইতিমধ্যে ময়দানে নেমেছেন ডেরেক ও'ব্রায়েন, যশবন্ত সিনহা-সহ তৃণমূল নেতৃত্বের একাংশ। জুলাইয়ের শেষ সপ্তাহে মমতা নিজের দিল্লি সফরে গিয়ে BJP-বিরোধী একাধিক দলের নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর সঙ্গেও তৃণমূল নেত্রীর বৈঠকের সম্ভবনা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, সর্বভারতীয় স্তরে গেরুয়া ব্রিগেডের মোকাবিলা করার জন্য BJP-বিরোধী শক্তিগুলিকে একজোট করতে আজকের ভার্চুয়াল সভা থেকে মমতা কোনও সুনির্দিষ্ট বার্তা দিতে পারেন। আজ দিল্লিতে শহিদ দিবসের অনুষ্ঠানে কংগ্রেস, আম আদমি পার্টি, অকালি দল, সমাজবাদী পার্টি, আরজেডি, শিবসেনা-সহ BJP-বিরোধী বিভিন্ন দলকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে তৃণমূল সূত্রের খবর।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3eHkz1v
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads