Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3f9wTIb
মুখ খুললেন রাজ শ্যালিকা শমিতা শেট্টি! শিল্পার উদ্দেশে কী লিখলেন নায়িকা https://ift.tt/3BAOSRf
Opens Up: শুক্রবার নেটপাড়া সরগরম ছিল এবং রাজ কুন্দ্রাকে নিয়ে। Gehana Vasisth দাবি করেছিলেন Shilpa Shetty-র বোনে শমিতাকে নিয়ে Bollyfame অ্যাপের জন্য ছবি বানানোর প্ল্যান ছিল Raj Kundra-র। একদিকে এই খবর ঘিরে বিভিন্ন মহলে হইচই, তখনই অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় দিদি শিল্পাকে শক্ত থাকার বার্তা দিলেন Shamita Shetty। Hungama 2-এর পোস্টার শেয়ার করে তিনি লিখলেন, ‘আমার মুঙ্কি দিদি অল দ্য বেস্ট। ১৪ বছর পর তোমার ছবি মুক্তি পাচ্ছে। আমি জানি ঠিক কতটা পরিশ্রম এই ছবির জন্য তুমি করেছ। গোটা টিম পরিশ্রম করেছে। তোমাকে ভীষণ ভালোবাসি। সারা জীবনে অনেক ওঠাপড়ার মধ্যে দিয়ে তুমি গেছ। এবং প্রতিবারই আরও স্ট্রং হয়ে ফেরত এসেছ। এই সময়টাও কেটে যাবে।Hungama 2-এর গোটা টিমকে আমার শুভেচ্ছা।’ শিল্পা শেট্টির স্বামী Raj Kundra গ্রেফতার হয়েছেন পর্ন ছবি বানানো এবং বিভিন্ন অ্যাপের মাধ্যমে তা বিক্রির অভিযোগে। ছবি মুক্তির ঠিক আগেই এমন কেচ্ছায় জড়িয়ে গিয়েছে শিল্পা শেট্টির নামও। এমন অবস্থায় যাতে ছবির উপর কোনও নেতিবাচক প্রভাব না পড়ে তার আর্জি করলেন Shilpa Shetty। শুক্রবার 'হাঙ্গামা ২'-র পোস্টার পোস্ট করে Shilpa Shetty Kundra বলেন, ‘আমি যোগে বিশ্বাস করি এবং অনুশীলন করি, যোগায় বলা হয়, বর্তমানই জীবন। হাঙ্গামা ২-এর গোটা টিম মিলে অসম্ভব খেটে এই ছবিটা বানিয়েছে এবং এই ছবিটার সমস্যায় পড়া উচিত নয়। এই ছবিটা নষ্ট হতে পারে না’। পর্নকাণ্ডে গ্রেফতার রাজ কুন্দ্রার পত্নী শিল্পার আর্জি,'আমি সকলের কাছে জোড় হাতে আবেদন জানাচ্ছি, এই ছবির সঙ্গে অনেকের স্বার্থ যুক্ত, অনেকে জুড়ে রয়েছেন। পরিবারের সঙ্গে বসে হাঙ্গামা ২ দেখুন, এবং মন খুলে হাসুন। ধন্যবাদ। কুন্দ্রা।' গত ১৯ জুলাই ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকেরা গ্রেফতার করেছিলেন শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে। শুক্রবার আচমকাই অভিনেত্রীর বাড়িতে পৌঁছয় মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। সূত্রের খবর, পর্নোগ্রাফি মামলায় মূল অভিযুক্ত রাজ কুন্দ্রাকে সঙ্গে নিয়েই এদিন তাঁর জুহুর বাসভবনে পৌঁছয় পুলিশ। জানা গিয়েছে, শিল্পার বয়ানও রের্কড করা হয় এ দিন।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3f9wTIb
Previous article
Next article

Leave Comments
Post a Comment