Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3ekmHvS
ডেল্টার থেকে কম সংক্রামক ডেল্টা প্লাস, দাবি সরকারি প্যানেলের https://ift.tt/3B7PT2P
এই সময় ডিজিটাল ডেস্ক: ভ্যারিয়্যান্ট বর্তমানে গোটা বিশ্বের উদ্বেগের প্রধান কারণ। গত কয়েকদিন ধরেই চিন্তা বাড়াচ্ছিল ডেল্টা প্লাস। কিন্তু অর্থাৎ AY.1 এবং AY.2 ডেল্টা ভ্যারিয়্যান্টের থেকে কম সংক্রামক,এমনটাই জানাচ্ছে সরকারি প্যানেল INSACOG। সম্প্রতি একটি বুলেটিনে অবশ্য জানানো হয়েছে, দেশে ১ শতাংশেরও কম মানুষের শরীরে পাওয়া গিয়েছে এই ভ্যারিয়্যান্ট। INSACOG-র কথায়, ভারতে এই মুহূর্তে ডেল্টা থাবা বসিয়েছে অনেকের শরীরেই। শুধু ভারত নয়, বিশ্বজুড়ে ডেল্টার ভয়াবহতা ক্রমশ বাড়ছে। এক্ষেত্রে ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্ট আরও ডেল্টার থেকে কম সংক্রামক। প্রসঙ্গত, নতুন করে কোভিডের ডেল্টা ভ্যারিয়্যান্ট নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO)। সম্প্রতি WHO-র প্রধান টেড্রস অ্যাডানম গ্যাব্রিয়েসাস জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে করোনার এই প্রজাতি। তিনি আরও বলেন, ‘গত ৪ সপ্তাহ ধরে বিশ্বে করোনা সংক্রমণের গ্রাফ ফের একবার ঊর্ধ্বমুখী।’ টেড্রসের কথায়, 'বিশ্বের ১০৪টি দেশে ছড়িয়ে পড়েছে ডেল্টা ভ্যারিয়্যান্ট। বিশ্বজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে করোনার এই প্রজাতি। এই পরিস্থিতিতে সামান্যতম অসচেতনতা বড় বিপদ ডেকে আনতে পারে।' গত বছর শেষের দিক থেকে ছড়িয়ে পড়া করোনার ভ্যারিয়েন্ট B.1.617.2-এর জেরে দেশজুড়ে দ্বিতীয় ঢেউ দেখা দেয়। এদিকে ডেল্টা প্লাস স্ট্রেনে রয়েছে K417N মিউটেশন। যেটাকে প্রাথমিকভাবে B.1.617.2.1. ভ্যারিয়েন্ট বলা হয়েছে। ভারতে দ্বিতীয় কোভিড ঢেউয়ের ভয়াবহতার জন্য এই স্ট্রেনকেই দায়ী করা হচ্ছে। WHO প্রধান বলেন, 'এখনও বিশ্বের বহু দেশে টিকাকরণের কাজ সম্পন্ন হয়নি। ফলে বর্তমানে করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনে না চললে ঘনিয়ে আসতে পারে বিপদ।' (Covid 19 Third Wave) মোকাবিলায় বিগত কয়েকদিন ধরেই সতর্ক করছেন বিশেষজ্ঞরা। কিন্তু, দ্বিতীয় ঢেউয়ের দাপট কিছুটা কমতেই দেশবাসীর একাংশের গা-ছাড়া মনোভাব উদ্বেগ বাড়াচ্ছে। পর্যটনস্থলগুলিতে পর্যটকদের ভিড় রীতিমতো উদ্বেগ বাড়িয়েছে। এই প্রেক্ষাপটে মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে ফের সতর্কতার সুরে বলা হল, কোনওভাবেই কোভিডের তৃতীয় ঢেউয়ের পূর্বাভাসকে হাল্কা ভাবে নেবেন না। এটাকে আবহাওয়ার পূর্বাভাস মনে করবেন না।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3ekmHvS
Previous article
Next article

Leave Comments
Post a Comment