Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3iAgM7p
ধর্ষককে খুন! আত্মরক্ষার ধারায় জামিন মঞ্জুর যুবতীর https://ift.tt/2VMlKG5
এই সময় ডিজিটাল ডেস্ক: খুনের অভিযোগ উঠেছিল যুবতীর বিরুদ্ধে। তদন্তে উঠে আসে, ২৩ বছরের ওই যুবতী আত্মরক্ষার্থেই ওই খুন করেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর তরুণীকে রেহাই দিল প্রশাসন। ভারতীয় দন্ডবিধির ১০০ ধারায় (IPC 100) বলবৎ করে তাঁর জামিন মঞ্জুর করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তি ওই যুবতীকে ধর্ষণের চেষ্টা করেছিল। নিজেকে ছাড়ানোর জন্য তাঁকে ধাক্কা দেয় লক্ষ্মী (নাম পরিবর্তিত)। যার জেরে একটি বড় পাথরে ধাক্কা লাগে ওই ব্যক্তির। মাথায় গুরুতর চোটের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। প্রাথমিক তদন্তে এটি স্পষ্ট যে আত্মরক্ষার জন্যই ওই ঘটনা ঘটে। নিজেকে বাঁচানোর অধিকার প্রয়োগের আইনে রেহাই পেলেন তরুণী। পুলিশ সূত্রে খবর, বুধবার দুপুরে মিঞ্জুর এলাকার একটি ভেড়ি থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হয়। তার দেহ তিরুভাল্লুর হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। CRPC 174 ধারায় রহস্যমৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। ব্যক্তির পোশাক দেখে তদন্তকারীদের ধারণা হয় সে পরিযায়ী শ্রমিক। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ওই ব্যক্তি বেশ কিছুদিন ধরেই স্থানীয় এক যুবতীকে উত্যক্ত করত। এরপরেই লক্ষ্মী নামের (পরিবর্তিত) ওই যুবতীর বাড়িতে পৌঁছয় পুলিশ। জানা যায়, ভেড়ি সংলগ্ন এলাকার একটি ঝুপড়িতে স্বামী এবং দুই সন্তানকে নিয়ে থাকত মহিলা। এ প্রসঙ্গে এক তদন্তকারী পুলিশ আধিকারিক বলেন, 'বুধবার চুপিসারে ওই ভেড়িতে ঢুকেছিল ব্যক্তি। যুবতীকে জোর করে জনশূন্য এক জায়গায় নিয়ে যায় সে এবং ধর্ষণের চেষ্টা করে। যেহেতু পিছন থেকে যুবতীকে জাপটে ধরা হয়েছিল, তাই তিনি নিজেকে আপ্রাণ ছাড়ানোর চেষ্টা করেন এবং ধাক্কা দেওয়ায় দুর্ঘটনাবশত ওই ব্যক্তি মারা যায়'। ধর্ষক সংজ্ঞা হারিয়েছে দেখে তরুণী তার দেহ কোনওক্রমে রাস্তার ধারে নিয়ে আসে এবং নিজের স্বামীকে বিষয়টা জানায়। স্থানীয়দের নিয়ে ঘটনাস্থলে পৌঁছন যুবতীর স্বামী। খবর দেওয়া হয় থানায়। হাসপাতালেও খবর দেওয়া হয়। স্বাস্থ্যকর্মীরা ঘটনাস্থলে এসে ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। এরপরেই শুরু হয় তদন্ত।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3iAgM7p
Previous article
Next article

Leave Comments
Post a Comment