Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2SojzHs
ধনখড়কে সরাতে বিধানসভায় প্রস্তাব পেশের ভাবনা TMC-র https://ift.tt/3zTFNlE
এই সময় ডিজিটাল ডেস্ক: রাজ্যপাল পদ থেকে জগদীপ ধনখড়কে () সরাতে এবার বিধানসভায় প্রস্তাব পেশ করতে চলেছে তৃণমূল সরকার। সূত্রের খবর, ধনখড়কে রাজ্যপাল পদে সরাতে চায় শাসকদল। উল্লেখ্য, রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই জগদীপ ধনখড়ের সঙ্গে একাধিক ইস্যুতে সংঘাত বেধেছে রাজ্যের। প্রায়শই রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন ধনখড়। এই আবহে শাসকদলের এ হেন সিদ্ধান্ত রাজনৈতিক দিক থেকে উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে। জানা যাচ্ছে, এ বিষয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় ()। আগামী ২ জুলাই থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার অধিবেশন। উল্লেখ্য, কিছুদিন আগেই রাজ্যপালকে সরানোর প্রসঙ্গে নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'ওঁকে সরানোর জন্য প্রধানমন্ত্রীকে ২-৩ বার চিঠি লিখেছি'। রাজ্যপাল প্রসঙ্গে মমতা আরও বলেন, 'রাজ্যপাল যখন করা হয়েছিল, আমাকে জিজ্ঞাসা করা হয়নি। নিয়ম হচ্ছে, রাজ্যের সঙ্গে পরামর্শ করে করতে হবে'। অন্যদিকে, রাজ্যপালকে নিশানা করে মমতা বলেন, 'একটা বাচ্চা হলে বকে চুপ করানো যায়'। বিধানসভার বিষয়ে রাজ্যপাল 'অতিরিক্ত হস্তক্ষেপ' করছেন বলে গত মঙ্গলবার লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে অভিযোগ করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল BJP-র মুখপাত্র হিসেবে কাজ করছেন বলে বারংবার অভিযোগ করে আসছে শাসক শিবির। প্রসঙ্গত, রাজ্যের আইনশৃঙ্খলা ইস্যুতে বারবার সোচ্চার হয়েছেন রাজ্যপাল। ক'দিন আগে শুভেন্দু অধিকারী-সহ ৫০ জন BJP বিধায়কের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আর তার পরের দিনই দিল্লি উড়ে যান রাজ্যপাল। অন্যদিকে, একুশের নির্বাচন পরবর্তী বাংলায় (Westbengal) রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে সোচ্চার হন দুই BJP নেতা। ৩৫৬ ধারা জারি নিয়ে সরব হন ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। অর্জুন সিং বলেন, 'কেন্দ্রীয় সরকারকে বলছি, আইন অনুযায়ী ৩৫৬ ধারা জারি করুন'। অন্যদিকে, শুভেন্দুর (Suvendu Adhikari) মন্তব্য, '৩৫৬ ধারা যেসব কারণে লাগু করা হয়, তার থেকেও খারাপ অবস্থা বাংলায়'। কিছুদিন আগে কার্যত পরোক্ষে রাজ্য সরকারকে নিশানা করে হুঁশিয়ারির সুর শোনা গিয়েছিল রাজ্যপালের গলায়। নারদ কেলেঙ্কারি মামলায় দুই মন্ত্রী-সহ চারজনের গ্রেফতারি ঘিরে তুলকালাম কাণ্ড ঘটে কলকাতায়। নিজাম প্যালেসে CBI দফতরের সামনে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। তৃণমূল কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর রীতিমতো খণ্ডযুদ্ধ বেধে যায়। এই পরিস্থিতিতে রীতিমতো টুইটারে হুঁশিয়ারি দেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep )। টুইটারে রাজ্যপাল লেখেন,'এই নৈরাজ্যের পরিণতি কী হতে পারে, আশা করি আপনারা সেটা বুঝতে পারছেন'।এই ঘটনায় যেভাবে তৃণমূল কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করছেন, তা নিয়ে রাজ্যপালের এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে পর্যবেক্ষক মহলের একাংশ।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2SojzHs
Previous article
Next article

Leave Comments
Post a Comment