Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2TxAKGG
Redmi Note 9 মাত্র 549 টাকায় কেনার সুযোগ, Flipkart-এ লোভনীয় অফার! https://ift.tt/2RUOXx4
এই সময় ডিজিটাল ডেস্ক: 13 জুন থেকে Flipkart-এ শুরু হয়েছে Big Saving Days। চার দিনের এই সেল শেষ হচ্ছে 16 জুন। অর্থাৎ, হাতে আর মোটে এক দিন রয়েছে এবং আজই সেই সেলের তৃতীয় দিন। আর তৃতীয় দিনেও একাধিক স্মার্টফোন ও গ্যাজেটসে রয়েছে কিছু আকর্ষণীয় অফার। আজ চমৎকার অফার রয়েছে Redmi-র জনপ্রিয় এক স্মার্টফোনে। সেই ফোনটি হল Redmi Note 9। একনজরে দেখে নেওয়া যাক, স্মার্টফোনে কেমন অফার থাকছে সেলে। Redmi Note 9 ভারতে দাম - () Redmi Note 9 ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছিল মোট দুটি স্টোরেজ ভ্যারিয়্যান্টস সহযোগে। তাদের মধ্যে বেস মডেল অর্থাৎ 4GB RAM ও 64GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের এই ফোনের দাম ভারতে 10,999 টাকা। এছাড়া ফোনের হাই-এন্ড মডেল অর্থাৎ 6GB RAM ও 128GB স্টোরেজ মডেলের দাম ভারতে 15,999 টাকা। এছাড়াও এই ফোনের একটি 4GB RAM ও 128GB স্টোরেজ ভ্যারিয়্যান্ট রয়েছে। Redmi Note 9 অফার্স - () * এই Redmi Note 9 ফোনটি SBI Bank-এর ক্রেডিট কার্ড ব্যবহার করে কিনতে গেলে পেয়ে যাবেন 10% ছাড়। * আবার SBI Bank-এর ক্রেডিট কার্ড ব্যবহার করে EMI অপশনে এই ফোন কিনলে পেয়ে যাবেন 1000 টাকা ছাড়। * অন্য দিকে Flipkart Axis Bank-এর কার্ড ব্যবহার করে এই ফোন কিনলে পেয়ে যাবেন 5% আনলিমিটেড ক্যাশব্যাক। * এছাড়াও স্পেশ্যাল প্রাইসে থাকছে 4000 টাকা অতিরিক্ত ছাড়। * তবে, এদের মধ্যে সবথেকে আকর্ষণীয় ছাড় থাকছে Exchange Offer-এ। সে ক্ষেত্রে এই ফোনে আপনি পেয়ে যেতে পারেন 10,450 টাকা ছাড় এবং তা দুটি ভ্যারিয়্যান্টসের জন্যই। * এক্সচেঞ্জ অফারের সম্পূর্ণ ভ্যালুর সুবিধা উপভোগ করতে পারলে Redmi Note 9 ফোনের দুটি ভ্যারিয়্য়ান্টসের জন্য খরচ পড়বে যথাক্রমে 549 টাকা ও 5,549 টাকা। Redmi Note 9 স্পেসিফিকেশনস ও ফিচার্স - (Redmi Note 9 Specifications And Features) * এই ফোনে একটি 6.53 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। সুরক্ষার জন্য এই ডিসপ্লেতে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশন। এছাড়া সেলফি ক্যামেরার জন্য ফোনটিতে একটি পাঞ্চ-হোল কাট থাকছে। আরও পড়ুন: * পারফরম্যান্সের জন্য এই ফোনে একটি MediaTek Helio G85 প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসর আবার পেয়ার করা থাকছে 6GB পর্যন্ত RAM ও 128GB স্টোরেজের সঙ্গে। অত্যন্ত শক্তিশালী 5,020mAh ব্যাটারি থাকছে ফোনটিতে, যা ফাস্ট চার্জিং সাপোর্ট করে। * কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপের এই ফোনে একটি 48MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ফোনটিতে একটি 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, একটি 2MP ম্যাক্রো ও আর একটি 2MP ডেপথ সেন্সর রয়েছে। আরও পড়ুন: * সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য Redmi Note 9 ফোনে একটি 13MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2TxAKGG
Previous article
Next article

Leave Comments
Post a Comment