২৬ জুন জন্মদিন ঋতাভরী চক্রবর্তীর, সঙ্গে আপনারও হলে জানুন কেমন সময় আসছে https://ift.tt/3xTO07x - MAS News bengali

২৬ জুন জন্মদিন ঋতাভরী চক্রবর্তীর, সঙ্গে আপনারও হলে জানুন কেমন সময় আসছে https://ift.tt/3xTO07x

এই সময় অ্যাস্ট্রো ডেস্ক: ১৯৯২ সালের ২৬ জুন জন্ম অভিনেত্রী ও প্রযোজক ঋতাভরী চক্রবর্তীর। ভারতীয় টেলিভিশন ও ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি একটি উজ্জ্বল নাম। চিত্র পরিচালক ও নাট্য ব্যক্তিত্ব উত্‍পলেন্দু চক্রবর্তী এবং অভিনেত্রী, পরিচালক ও সমাজকর্মী শতরূপা সান্যালের মেয়ে ঋতাভরীকে টিভির পর্দায় প্রথম দেখা যায় ওগো বধূ সুন্দরী নামে একটি মেগা সিরিয়ালের প্রধান ভূমিকায়। ২০১৮ সালে বলিউডের অনেক খ্যাতনামা অভিনেতাকে পেছনে ফেলে টাইমস অফ ইন্ডিয়া আয়োজিত দেশের সেরা ৫০ Most Desirable Woman of th country-র তালিকায় চলে আসেন ঋতাভরী। ঋতাভরীর সঙ্গে ২৬ জুন জন্মদিন বলিউড তারকা অর্জুন কাপুরেরও। ঋতাভরী ও অর্জুনের সঙ্গে আজ আরও যাঁদের জন্মদিন, তাঁদের সবাইকে আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা। দেখে নেওয়া যাক, ২৬ জুনের জাতকদের আগামী এক বছর কেমন কাটবে। ২৬ জুনের জাতকদের ভাগ্য এই বছর ২৬ জুনের জাতকদের নিয়ন্ত্রণকারী গ্রহ হল বুধ ও রবি। এই মাসের শেষের দিকে বন্ধু ও সহকর্মীদের শুভ কামনা আপনার সঙ্গী হবে। আপনার হারিয়ে যাওয়া ক্ষমতা ফিরে পাওয়ার জন্য সচেষ্ট হবেন আপনি। সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ভালো কোনও কাজ করার জন্য আপনার মন প্রসন্ন থাকবে। নভেম্বর ও ডিসেম্বর মাসে নতুন কাজের সুযোগ আসবে ২৬ জুনের জাতকদের সামনে। আপনি ২৬ জুনের জাতক হলে আগামী বছরের জানুয়ারি মাসে ব্যবসায় বিশেষ ভাবে উন্নতি করবেন। আর আপনি যদি চাকরিজীবী হন, তাহলে ২০২২ সালে ফেব্র‌ুয়ারি মাসে কর্মক্ষেত্রে উন্নতি করবেন। আগামী বছরের মার্চ মাসে পারিবারিক দায়িত্ব সাফল্যের সঙ্গে পালন করবেন। বিজ্ঞানের ছাত্রছাত্রীদের জন্য ভালো সময় আসছে। আগামী বছরের এপ্রিল থেকে মে মাসের মধ্যে পড়াশোনায় ব্যাঘাত কেটে যাবে। ২৬ জুনের জাতকদের জন্য এই বছরটা আর্থিক ভাবে উন্নতির বছর। ২৬ জুনের জাতকদের চরিত্র ২৬ জুনের জাতকরা অন্যের প্রতি যত্নশীল হন। এরা কাউকে কোনও কথা দিলে শেষ পর্যন্ত সেই কথা রাখার চেষ্টা করেন। মরা সৃজনশীল, পারিবারিক মূল্যবোধি বিশ্বাসী। তবে একই সঙ্গে এঁরা মেজাজী, স্পর্শকাতর, কিছুটা নিরাশাবাদী এবং সন্দেহপ্রবণ। ২৬ জুনের জাতকদের ইচ্ছাশক্তি অত্যন্ত প্রবল। এরা শান্ত, ধীর-স্থির এবং সুবিচারে বিশ্বাসী। ৬ জুনের জাতকদের বন্ধুর থেকে শত্র‌ুর সংখ্যা বেশি।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3gX4Exn
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads