গঙ্গানগরে পেট্রল ১০৭! কলকাতাতে আজ কত হল দাম? https://ift.tt/3xsh2uW - MAS News bengali

গঙ্গানগরে পেট্রল ১০৭! কলকাতাতে আজ কত হল দাম? https://ift.tt/3xsh2uW

এই সময় ডিজিটাল ডেস্ক: জ্বালানির দাম কমার নাম গন্ধ নেই। লক্ষ্মীবারে দাম না বাড়লেও এতটুকু কমল না দাম। জ্বালানি কিনতে গিয়ে হাঁসফাঁস অবস্থা মধ্যবিত্তের। মুম্বইতে পেট্রলের দর ১০০ পেরিয়েছে আগেই, অন্য তিন মহানগরীতে সেঞ্চুরির কাছাকাছি রয়েছে পেট্রল। একনজরে দেখে নেওয়া যাক আজকের পেট্রল ও ডিজেলের দাম মুম্বইয়ে পেট্রল ও ডিজেলের দাম ( in Delhi) দেশের বাণিজ্যনগরী মুম্বইতে রয়েছে লিটার প্রতি ১০২ টাকা ৮২ পয়সায়। যা কিনা গতকালের দামের সমান। প্রতি লিটার ডিজেল রয়েছে ৯৪ টাকা ৮৪ পয়সা। চেন্নাইয়ে পেট্রল ও ডিজেলের দাম ( Petrol and in Chennai) চেন্নাইতেও মহার্ঘ হয়ে উঠেছে পেট্রল ও ডিজেল। এই শহরে পেট্রল প্রতি লিটারের দর রয়েছে ৯৭ টাকা ৯১ পয়সা ও ডিজেলের দাম রয়েছে প্রতি লিটারে দাম ৯২ টাকা ০৪ পয়সা। কলকাতায় পেট্রল ও ডিজেলের দাম ( Petrol Diesel Price in Kolkata) কলকাতাতে চড়া দামে পেট্রল-জিজেল কিনতে হচ্ছে সাধারণ মানুষকে। আজ কলকাতায় পেট্রলের দাম রয়েছে ৯৬ টাকা ৫৮ পয়সা। অন্যদিকে প্রতি লিটার ডিজেল রয়েছে ৯০ টাকা ২৫ পয়সা। দিল্লিতে পেট্রল ও ডিজেলের দাম ( Petrol Diesel Price in Delhi) দিল্লিতে প্রতি লিটারে পেট্রলের দাম রয়েছে ৯৬ টাকা ৬৬ পয়সা। মানুষকে ডিজেল কিনতে হচ্ছে ৮৭ টাকা ৪১ পয়সা দরে। করোনার বাজারে জ্বালানির এই বিপুল দাম চিন্তায় রেখেছে সাধারণ মানুষকে।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3xsc01w
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads