Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/35QwVPT
ছোট্ট টিপ, হালকা লিপস্টিকে কী আড়াল করছেন মিমি? https://ift.tt/3x1Dg7i
এই সময় ডিজিটাল ডেস্ক: তাঁর ডাকাবুকো ইমেজের কথা সবার জানা। অভিনেত্রী মানেই তাঁর গ্ল্যামার সব সময়ই চর্চার বিষয়। তবে নায়িকাদেরও পিম্পল হয় আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই। সেরকমই মিমির গালে একটা ছোট্ট ব্রণ হয়েছে। তবে তা ঢাকার ব্যবস্থাও নিজেই করলেন মিমি। কীভাবে? ভাবছেন কোন দামি বিউটি প্রোডাক্ট মেখে। না না, একদম সহজেই ঢেকে ফেললেন নিজের ব্রণ। কপালে ছোট লাল টিপকে গালে বসিয়ে ব্রণ ঢাকলেন যাদবপুরের সাংসদ। মজার ভিডিয়োটি ফেসবুক স্টোরিতে দিয়েও দেন সাংসদ। মঙ্গলবার কসবার একটি তৃতীয় লিঙ্গ, রূপান্তরকামী এবং বিশেষভাবে সক্ষমদের জন্য একটি ক্যাম্পের আয়োজন করা হয়। সেখানে টিকা নেন সাংসদ মিমি চক্রবর্তীও। কিন্তু টিকা নেওয়ার ২৪ ঘণ্টা পার হওয়ার পরেও কোনও সার্টিফিকেট কিংবা রেজিস্ট্রেশনের তথ্য না আসায় সন্দেহ হয় মিমির। ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে দেবাঞ্জন দেব নামে এক ব্যক্তিকে। নিজেকে কলকাতা পুরসভার কমিশনার পরিচয় দিয়ে ভুয়ো ক্যাম্প চালানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ঘটনার তদন্তভার গিয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে। ঘটনার কথা জানাজানি হওয়ার পর ওই ক্যাম্পে মিমির উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তারকাকে আক্রমণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে তীর্যক মন্তব্য। মিমির বক্তব্য, ‘আমি সুস্থ আছি। যাঁরা সেদিন ভ্যাকসিন নিয়েছি আমরা সবাই প্রতারিত। প্যানিক করবেন না। আমি যখন সুস্থ আছি আপনাদেরও কিছু হবে না’। মিমি নিজের পোষ্যদের নিয়ে বিভন্ন সময় নানা ছবি দিয়ে থাকেন। পশুপ্রেমী বলে নাম ডাকও রয়েছে তাঁর। পোষ্য চিকুর মৃত্যুতে প্রায় ভেঙেই পড়েছিলেন তারকা। এই সবের মাঝেই জোর গুঞ্জন তাঁর ও নুসরতের বন্ধুত্ব ঘিরে। নিন্দুকেরা বলেছেন, তাঁদের সম্পর্কে নাকি ফাটল ধরেছে। তার কারণ নাকি অভিনেতা যশ। আপাতত নুসরত প্রসঙ্গ সবসময় এড়িয়ে চলছেন মিমি। তাহলে কী সত্যি তাঁদের বন্ধুত্ব ভাঙনের দিকে নাকি এটা দুই বান্ধবীর বির্তক থেকে বাঁচার কৌশল। সেই সত্য কেবল মিমি-নুসরতই জানেন।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/35QwVPT
Previous article
Next article

Leave Comments
Post a Comment