আপনি কি শুক্রবারের জাতক? চিনে নিন নিজেকে! https://ift.tt/3q4ie5b - MAS News bengali

আপনি কি শুক্রবারের জাতক? চিনে নিন নিজেকে! https://ift.tt/3q4ie5b

এই সময় অ্যাস্ট্রো ডেস্ক: জ্য়োতিষশাস্ত্র অনুসারে শুক্রবার হল শুক্রগ্রহ বা ভেনাসের দিন। শুক্রগ্রহ আমাদের জীবনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নিয়ন্ত্রণ করে। যেমন - ভালোবাসা, ভারসাম্য রক্ষা, আকর্ষণ, সৌন্দর্য, প্রেম, শিল্পকলা এবং বিলাসিতা। শুক্রবারের জাতকদের ওপর শুক্রগ্রহের প্রভাব থাকে। শুক্রবার যারা জন্মান, তাঁরা সাধারণত সামাজিক মেলামেশায় অত্যন্ত দক্ষ। এদের মধ্যে শিল্পীসত্ত্বা থাকে। শুক্রবারের জাতকরা অন্যের মতামতকে একটু বেশি গুরুত্ব দেন। শুক্রবারে যাদের জন্ম, দেখা যায় তাঁরা একটু অলস প্রকৃতির হন। এরা একটু আরাম আয়েসের মধ্যে থাকতে ভালেবাসেন। তবে এদের মধ্যে যথেষ্ট প্রতিভা থাকে। একটু ঘসামাজা করলে নিজেদের প্রতিভার জোরে এরা সমাজে নাম করতে পারেন। শুক্রবারের জাতকরা সুন্দর ব্যক্তিত্বের অধিকারী হন। অন্যকে আকর্ষণ করার ক্ষমতা থাকে এদের মধ্যে। তবে প্রতিযোগিতার ক্ষেত্রে খুব একটা সিরিয়াস হতে পারেন না শুক্রবারের জাতকরা। এদের থেকে কেউ কোনও বিষয়ে ভালো করলে এরা তাঁর প্রতি ঈর্ষাণ্বিত হয়ে পড়েন। শুক্রবারে যাদের জন্ম, সাধারণত তাঁদের জীবনে টাকা পয়সার খুব একটা অভাব হয় না। আপনার যদি শুক্রবারে জন্ম হয়, তাহলে আপনার পছন্দ বিলাসবহুল আরামপ্রদ জীবন। তাই এরা সাধারণত জীবনসঙ্গী হিসেবে ধনী কাউকে বেছে নেন। শুক্রবারের জাতকদের শুভ সংখ্যা হল ৬। জীবনে দুঃখ ও হতাশা খুব একটা গ্রাস করতে পারে না আপনাকে। হলে প্রতি শুক্রবার কিছু দানধ্যান অবশ্যই করুন। এর ফলে জীবনে খারাপ সময় এলে তা অতিক্রম করতে পারবেন। শুক্রবারের জাতকরা নিজেদের প্রাণচঞ্চলতা দিয়ে কর্মক্ষেত্রের সবাইকে আকর্ষণ করতে পারেন। এদের মধ্যে সৃজনশীলতা ও নতুন নতুন আইডিয়া রয়েছে। যে সমস্ত কেরিয়ারে নিজস্বতা এবং নতুন নতুন আইডিয়া লাগে, সেই ধরনের কেরিয়ারে সাফল্য পান শুক্রবারের জাতকরা। অন্যের প্রতি শুক্রবারের জাতকরা সহমর্মী হন। কোনও সহকর্মীর সমস্যায় এরা সব সময় পাশে দাঁড়ান। শুক্রবারের জাতকরা আবেগপ্রবণ এবং মানুষের সঙ্গ ভালোবাসেন। নিজেদের আশপাশের মানুষদের থেকেই এরা ভালোবাসার সঙ্গী বেছে নেন। তবে সঙ্গী নির্বাচনের বিষয়ে আপনাক আরও একটু সতর্ক হওয়া প্রয়োজন। কাউকে ভালোবাসলে তার প্রেমে আপনি নিজেকে একেবারে হারিয়ে ফেলেন। ব্রেকআপ হলে দুঃখে ভেঙে পড়েন শুক্রবারের জাতকরা। এদের বিবাহিত জীবন বেশ সুখের হয়।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/35xA5bb
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads