শুক্রবার এই কাজগুলি করুন, প্রসন্ন হবেন লক্ষ্মী! বাড়বে ধনলাভের যোগ https://ift.tt/3cT5HfA - MAS News bengali

শুক্রবার এই কাজগুলি করুন, প্রসন্ন হবেন লক্ষ্মী! বাড়বে ধনলাভের যোগ https://ift.tt/3cT5HfA

এই সময় অ্যাস্ট্রো ডেস্ক: অর্থ ও সমৃদ্ধির কামনা সকলেই করে থাকি। অনেকে স্বল্প পরিশ্রমেই প্রচুর ধন সম্পত্তি অর্জন করতে পারেন। আবার এমন অনেক ব্যক্তিই আছেন যাঁরা আয়ের জন্য অত্যধিক পরিশ্রম করেন, কিন্তু বিশেষ অর্থ লাভ হয়ে ওঠে না। অর্থ লাভের জন্য জ্যোতিষে নানা উপায়ের উল্লেখ পাওয়া যায়। এর মধ্যে অন্যতম হল লক্ষ্মীকে প্রসন্ন করা। হিন্দু ধর্মে লক্ষ্মীকে ধনের দেবী আখ্যা দেওয়া হয়েছে। তাই লক্ষ্মীকে প্রসন্ন করতে পারলে, নানা সমস্যার সমাধান হতে পারে। লক্ষ্মীর আশীর্বাদে জীবনে অর্থ আগমনের পথ প্রশস্ত হবে। এমন কিছু উপায় করা উচিত যা লক্ষ্মী ও বিষ্ণু উভয়কে প্রসন্ন করতে পারে। ফলে অর্থ লাভের পাশাপাশি নানান সমস্যা থেকে মুক্তির পথ খুঁজে পাবেন। ১. দক্ষিণাবর্তী শঙ্খে জল ভরে বিষ্ণুর অভিষেক করুন জ্যোতিষ মতে শুক্রবার দক্ষিণাবর্তী শঙ্খে জল ভরে বিষ্ণুর অভিষেক করা উচিত। এই উপায় করলে লক্ষ্মী শীঘ্র প্রসন্ন হন। নিয়মিত ৩টি শুক্রবার এই উপায় করলে লক্ষ্মী প্রসন্ন হবেন। আর্থিক পরিস্থিতি উন্নত হবে। ২. পায়েসের ভোগ নিবেদন করুন শুক্রবার পায়েসের ভোগ নিবেদন করলে লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়। সন্ধেবেলা লক্ষ্মীকে পায়েসের ভোগ দেওয়া উচিত। এর পর পিতলের প্রদীপ প্রজ্জ্বলিত করুন। পরে সেই পায়েস প্রসাদ হিসেবে পরিবারের সমস্ত সদস্যদের মধ্যে বিতরণ করে দিন। শাস্ত্রে প্রতি শুক্রবার এই উপায় করার কথা বলা হয়েছে। তবে প্রতি শুক্রবার সম্ভব না-হলে ১১ বা ২১ শুক্রবার অবশ্যই এই উপায় করুন। এই উপায় করলে লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় এবং ব্যক্তির জীবন থেকে দারিদ্র দূর হয়। এমনকি পরিবারে অর্থাভাব থাকে না। ৩. লাল সুতোয় সাতমুখী রুদ্রাক্ষ গলায় ধারণ করলে আকস্মিক ধন লাভ হয়। ৪. সোয়া পাঁচ কেজি আটা ও সোয়া কেজি গুড় মিশিয়ে রুটি বানান। শুক্রবার সন্ধেবেলা গোরুকে সেই রুটি খাওয়ান। লাগাতার তিনটি শুক্রবার এই নিয়ম করলে দারিদ্র দূর হয় এবং ধন লাভের পথ প্রশস্ত হয়। ৫. লক্ষ্মীর প্রতিমার সামনে ১১ দিন পর্যন্ত তেলের অখণ্ড প্রদীপ প্রজ্জ্বলিত করুন। একাদশ দিনে ১১টি কুমারী কন্যাকে ভোজন করিয়ে কয়েন ও মেহেন্দি দিন। এর ফলেও আকস্মিক ধন লাভ হতে পারে। ৬. শুক্রবার দরিদ্রদের দান করা শুভ। লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য সাদা রঙের কাপড়, সাদা রঙের মিষ্টি, দুধ, চিনি ইত্যাদি দান করা উচিত। ৭. শুক্রবার সধবা মহিলাদের চুড়ি, সিঁদূর, টিপ, মেহেন্দি দান করা উচিত। ৮. শুক্রবার গোরুর দুধ দিয়ে শ্রীযন্ত্রের অভিষেক করুন। তার পর ঘরে অভিষেক করা দুধ-জল ছেটানো উচিত। মনে করা হয় এমন করলে লক্ষ্মী প্রসন্ন হন এবং ধন লাভ করা যায়।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/35vmH7h
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads