Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/35x45DY
রত্নার বিরুদ্ধে লালবাজারে অভিযোগ বৈশাখীর https://ift.tt/35u9DPI
এই সময় ডিজিটাল ডেস্ক: চট্টোপাধ্যায় () বনাম বন্দ্যোপাধ্যায় () সংঘাত এবার গড়াল লালবাজারে। রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এবার লালবাজারে লিখিত অভিযোগ দায়ের করলেন চট্টোপাধ্যায়ের() বান্ধবী বৈশাখী। রত্না তাঁকে পেটানোর হুমকি দিচ্ছেন বলে নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন বৈশাখী। সূত্রের খবর, লালবাজারে পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ জানান বৈশাখী। জানা যাচ্ছে, পুলিশ কমিশনারকে দেওয়া চিঠিতে বৈশাখী উল্লেখ করেছেন, 'প্রকাশ্যে সংবাদমাধ্যমে আমায় হুমকি দিচ্ছেন। বলছেন, ল্যাম্পপোস্টে বেঁঝে আমায় আর শোভনকে পেটানো হবে। তিনি এখন শুধু তৃণমূলের একজন নেত্রী নন, প্রভাবশালীব বিধায়ক। আগেও অভিযোগ করেছিলাম, কোনও ব্যবস্থা নেওয়া হয়নি'। উল্লেখ্য, শোভন-বৈশাখী-রত্না, এই ত্রয়ীকে ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। রত্না বনাম শোভন-বৈশাখী বাগযুদ্ধের পারদ ক্রমশ চড়ছে। এই আবহে শোভন-বৈশাখীর (Sovan-Baisakhi) সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। ফেসবুকে নিজের নামের মধ্যিখানে শোভনের নাম জুড়ে হইচই ফেলে দিয়েছেন বৈশাখী। এ নিয়ে এই বহুলচর্চিত জুটিকে ঘিরে জোর চর্চা চলছে রাজ্য রাজনীতিতে। এতেই শেষ নয়, নিজের সমস্ত সম্পত্তির উইল বৈশাখীর নামে করলেন শোভন। যে পদক্ষেপের ফলে শোভন-বৈশাখীর 'বন্ধুত্ব' অন্য মাত্রা পেল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ। ফেসবুক ভিডিয়োতে শোভন চট্টোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছে, 'বৈশাখীকে আমি স্থাবর, অস্থাবর সম্পত্তি দান করলাম। পাওয়ার অফ অ্যাটর্নিও বৈশাখীকে দিলাম'। এদিন এই সময় ডিজিটালকেও শোভন বলেন, 'বেহালার যে বাড়ি,সেটা আমি বৈশাখীকে হস্তান্তর করেছি। তা ইতিমধ্যেই জানিয়েছি'। উল্লেখ্য, শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর স্ত্রীর বিবাহবিচ্ছেদের মামলা চলছে। এই প্রেক্ষিতে বৈশাখীকে নিজের সম্পত্তি যেভাবে দিলেন শোভন, তা উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/35x45DY
Previous article
Next article

Leave Comments
Post a Comment