নুসরতের বিরুদ্ধে স্পিকারকে নালিশ BJP সাংসদের, কড়া শাস্তির দাবি https://ift.tt/3d2nWiv - MAS News bengali

নুসরতের বিরুদ্ধে স্পিকারকে নালিশ BJP সাংসদের, কড়া শাস্তির দাবি https://ift.tt/3d2nWiv

এই সময় ডিজিটাল ডেস্ক: একজন জন প্রতিনিধি হিসেবে অনৈতিক কাজ করছেনে ()। সংসদে দাঁড়িয়ে মিথ্যাচার করেছেন তিনি। এই অভিযোগ তুলে এবার লোকসভার স্পিকার (Lok Sabha Speaker) ওম বিড়লাকে (Om Birla) চিঠি দিলেন উত্তরপ্রদেশের বদায়ু কেন্দ্রের BJP সাংসদ সংঘমিত্রা মৌর্য। স্পিকারের কাছে তাঁর আবেদন, অবিলম্বে লোকসভার এথিক্স কমিটি নুসরাত জাহানের এই বেআইনি কার্যকলাপ নিয়ে যেন কঠোর ব্যবস্থা নেন। উত্তরপ্রদেশের BJP সাংসদের দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে, লোকসভায় শপথ গ্রহণের সময় নিজেকে বিবাহিত পরিচয় দিয়েছিলেন নুসরত। তাছাড়াও সকলে দেখেছে কিভাবে তিনি সিঁদুর, শাঁখা এবং অন্যান্য হিন্দু রীতি মেনে বিভিন্ন স্থান প্রদর্শন করেছিলেন। একজন মুসলিম হয়ে হিন্দুকে বিয়ে করার জন্য তাঁকে কটাক্ষের শিকারও হতে হয়। তখন দলমত নির্বিশেষে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন সংসদের সদস্যরা। কিন্তু, সেই নুসরতই লোকসভায় মিথ্যা তথ্য দিয়ে অনৈতিক কাজ করেছেন। সম্প্রতি সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, তিনি কোনও বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন না। নিখিল জৈনের সঙ্গে তাঁর কোনওদিন কোনও বিয়েই হয়নি। এমনটাই অভিযোগ তোলেন সংঘমিত্রা মৌর্য। রিফ্রেশ করতে থাকুন...


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3d1hW9R
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads