অভিনয় ছেড়ে এবার ব্যবসায় নামবেন! অগ্নিশর্মা Akshay Kumar https://ift.tt/35Hmuy7 - MAS News bengali

অভিনয় ছেড়ে এবার ব্যবসায় নামবেন! অগ্নিশর্মা Akshay Kumar https://ift.tt/35Hmuy7

এই সময় ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় বেজায় চটলেন Akshay Kumar। আর তারই বহিঃপ্রকাশ করলেন এই পোস্টে... লিখলেন, ‘এবার মনে হচ্ছে আমাকেই ফেক নিউজ ধরার ব্যবসা খুলতে হবে!’ কিন্তু কেন এত চটলেন ? সূত্রপাত সোমবার সকালে। Akshay Kumar-এর ভক্তদের মনে সকাল সকাল খুশির খবর। প্রিয় বন্ধু Suniel Shetty-র ছেলে Ahan Shetty-র সঙ্গে নাকি Sajid Nadiadwala-র পরবর্তী ছবিতে অভিনয় করবেন অক্ষয়। মুখে মুখে কথা ছড়িয়ে পড়ল সর্বত্র। যাকে বলে ভাইরাল। কিন্তু দিন গড়ানোর সঙ্গে ভক্তদের আশায় জল ঢাললেন স্বয়ং খিলাড়ি কুমার। ট্যুইটারে স্পষ্ট জানিয়ে দিলেন এমন কোনও সম্ভাবনা নিকট ভবিষ্যতে নেই। ফেক স্কেলে এই খবর নাকি ১০/১০ পাবে। এই মুহূর্তে অক্ষয় কুমারের হাতে একাধিক ছবি রয়েছে। সেই তালিকায় একদিকে যেমন আছে Bell Bottom, তেমনই রয়েছে রোহিত শেট্টির (Rohit Shetty) Sooryavanshi। এই ছবিতে অক্ষয়ের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কইফকে (Katrina Kaif)। থাকবেন অজয় দেবগন (Ajay Devgn) এবং রণবীর সিংও (Ranveer Singh)। Atrangi Re ছবিতে তাঁর সঙ্গে কাজ করবেন বন্ধুকন্যা Sara Ali Khan এবং Dhanush। এছাড়াও তালিকায় রয়েছে Prithviraj, Bachchan Pandey, Ram Setu এবং Raksha Bandhan। অন্যদিকে সুনীল শেট্টির ছেলে বলিউডে পা রাখতে চলেছেন Tadap ছবি দিয়ে। চলতি বছরের সেপ্টেম্বর মাসেই মুক্তি পাওয়ার কথা এই ছবির। Milan Luthria পরিচালিত এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে Tara Sutaria-কে। এঁরা ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন সিকান্দর খের (Sikander Kher), শরত্‍ সাক্সেনা (Sharat Saxena) এবং অমিত সাধ (Amit Sadh)।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3wQPRtU
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads