Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/35OxsC3
3Idiots-এর পর চরম অবসাদগ্রস্ত ছিলেন Ali Fazal https://ift.tt/3x8MFdj
এই সময় ডিজিটাল ডেস্ক: ছবির পর চূড়ান্ত অবসাদে ভুগেছেন অভিনেতা Ali Fazal। না, না, ভুল ভাবছেন কোনও স্বজনপোষণের কারণে নয়। 3 Idiots ছবিতে তাঁর অভিনীত চরিত্র জয় লোবো তাঁকে এতটাই নাড়া দিয়েছিল যে মানসিকভাবে খানিকটা ভেঙে পড়েছিলেন আলি ফজল। কী ঘটেছিল? বেশ খানিকটা খোলসা করে বলা যাক তবে। সম্প্রতি একটি সাক্ষাত্কারে খোলসা করেন ঠিক কতটা মানসিক টানাপড়েনের মধ্যে দিয়ে তাঁকে যেতে হয়েছিল। অকপট আলির কথায়, ‘একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেছিলাম আমি। কিন্তু জানেন তার প্রভাব কতটা ছিল? সেই সময়ে কয়েক জন কলেজ পড়ুয়া নিজেদের ক্ষতি করেছিল। একটি নিউজ চ্যানেল থেকে আমাকে ফোন করে সরাসরি জিজ্ঞাসা করা হয়, স্যার আপনি ছবির পর্দায় যে চরিত্রটি করেছেন, বাস্তবেও ঠিক তেমনটাই হচ্ছে। আপনার কেমন লাগছে? ভীষণ আঘাত পেয়েছিলাম এই প্রশ্নে। আমি নিজেও তখন কলেজ পড়ুয়া। ইন্ডাস্ট্রি সম্পর্কে কোনও ধ্যান ধারণাই ছিল না। মানসিক অবসাদে ভুগছিলাম। একদিন রাজু স্যারের () সঙ্গে কথা বললাম। ওঁকে পুরো বিষয়টা জানালাম। আমাকে ভরসা দিয়ে বললেন, ভবিষ্যতে এমন কেউ কোনও প্রশ্ন করলে প্রযোজকের সঙ্গে কথা বলতে বলবে।’ সেই সময়ে Ali Fazal-এর উপলব্ধি হয়েছিল, খুব ছোট কোনও চরিত্র করে দর্শকের কাছে সম্পূর্ণ বার্তা পৌঁছে দেওয়া যায় না।এর পর থেকেই কেরিয়ার নিয়ে আরও সচেতন হয়ে পড়েন অভিনেতা। আরও পড়ুন : অন্যদিকে গত বছরের গোড়ার দিকে গুঞ্জন উঠেছিল, বিয়ের পিঁড়েতে বসতে চলেছেন আলি ফজল। দীর্ঘদিনের প্রেমিকা Richa Chadha-র সঙ্গে জীবনের পরবর্তী ধাপে পা বাড়াবেন। শোনা গিয়েছে বিদেশে থেকে যাতে তাঁদের সহকর্মীরা এই বিশেষ দিনে উপস্থিত থাকতে পারেন তা নিশ্চিত করতে আগাম আমন্ত্রণ পত্রও পাঠানো হয়ে গিয়েছে। আর সেই তালিকায় রয়েছেন ডাকসাইটে অভিনেত্রী জুডি ডেঞ্চ (Judi Dench)। ২০১৭ সালে মুক্তি পাওয়া Victoria & Abdul ছবিতে রানি ভিক্টোরিয়ার চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। আর রানির প্রিয় পাত্র আব্দুলের চরিত্রে অভিনয় করেছিলেন আলি ফজল। তবে করোনা পরিস্থিতিতে আপাতত সব প্ল্যান ভেস্তে গেছে। কবে ফের বিয়ের সানাই বাজবে তা এখনও জানা যায়নি।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/35OxsC3
Previous article
Next article

Leave Comments
Post a Comment