ফিচার ফোনেই সব স্মার্ট ফিচার্স! মাত্র 2,349 টাকায় ভারতে হাজির এই সুপারফোন https://ift.tt/3gHcTMY - MAS News bengali

ফিচার ফোনেই সব স্মার্ট ফিচার্স! মাত্র 2,349 টাকায় ভারতে হাজির এই সুপারফোন https://ift.tt/3gHcTMY

এই সময় ডিজিটাল ডেস্ক: ফিচার ফোনের রমরমা চতুর্দিকে। আর এমনই এক সময়ে ফিচার ফোনেই সব স্মার্ট ফিচার্স দিয়ে স্মার্টফোনকেও টেক্কা দেওয়ার অভিনব চেষ্টায় Itel। অবাক হচ্ছেন? ভাবছেন ফিচার ফোনে আবার স্মার্টফোনের ফিচার্স? হ্যাঁ, অবাক মনে হলেও, এটাই সত্যি। ভারতে নতুন স্মার্ট নিয়ে এল Itel। কোম্পানির সেই নতুন ফিচার ফোনের নাম Itel Magic 2 4G। এই 4G ফিচার ফোনে স্মার্টফোনের একাধিক ফিচার্স রয়েছে। পাশাপাশিই এই ফোনটি কোম্পানির Dual 4G VoLTE ফোন সেগমেন্টেই লঞ্চ করা হয়েছে। রয়েছে Wi-Fi ও Hotspot টেদারিং সাপোর্ট, যার সাহায্যে অন্তত 8টি ডিভাইস কানেক্ট করা যেতে পারে। ভারতে দাম - () খুবই কম দামে ভারতে এই ফিচার ফোন লঞ্চ করা হয়েছে। Itel Magic 2 4G দাম মাত্র 2,349 টাকা। - (Itel Magic 2 4G Specifications) এই ফিচার ফোনে রয়েছে 2.4 ইঞ্চির QVGA 3D কার্ভড ডিসপ্লে। ইংরেজি ছাড়াও বেশ কয়েকটি আঞ্চলিক ভাষা সাপোর্ট করে ছোট্ট এই ফোন। তার মধ্যে রয়েছে, বাংলা, হিন্দি, গুজরাতি, পঞ্জাবী, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম। কানেক্টিভিটির দিক থেকে এই ফিচার ফোনে থাকছে 2G, 3G,ডুয়াল 4G VoLTE, Wi-Fi, একটি 3.5mm হেডফোন জ্যাক এবং Bluetooth V2.0। আরও পড়ুন: ফিচারের এখানেই শেষ নয়। এর পরেও এই Itel Magic 2 4G ফিচারে ফোনে রয়েছে ডুয়াল SIM স্লটও। পাশাপাশিই আবার ফোনটি আপনি ব্যবহার করতে পারেন Wi-Fi হটস্পট টেদারিং ডিভাইস হিসেবেও, যার দ্বারা অন্তত একবারেই 8টি ডিভাইস কানেক্ট করা যাবে। এছাড়াও এই ফিচার ফোনে রয়েছে টেক্সট-টু-কিং ভয়েস ফিচার। অত্যাধুনিক এই ফিচারের সাহায্যে ইনকামিং কলস, মেনু, মেসেজ, ফোনবুক থেকে কন্ট্যাক্ট ইত্যাদি সবই শুনতে পারবেন। আরও পড়ুন: এবার আসা যাক ফোনটির পাওয়ারের প্রসঙ্গে। Itel Magic 2 4G ফিচার ফোনে রয়েছে একটি অত্যন্ত শক্তিশালী 1,900mAh ব্যাটারি, যা 24 দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম দিতে পারে। প্রসেসর হিসেবে থাকছে একটি T117 চিপসেট, যা পেয়ার করা থাকছে 128MB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে। পাশাপাশিই আবার একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট রয়েছে, যার সাহায্যে 64GB পর্যন্ত মেমোরি বাড়িয়ে নেওয়া যেতে পারে। 1.3MP রিয়ার-ক্যামেরা রয়েছে এই ফোনে, তার সঙ্গেই থাকছে ফ্ল্যাশও। Itel Magic 2 4G ফোনটি 2,000 কন্ট্যাক্টস, 500 SMS এবং 250 MMS সাপোর্ট করে।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3gCHRXG
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads