করোনার বছরে PF ভেঙেছেন ৩.৫ কোটি সদস্য https://ift.tt/3hGNTaz - MAS News bengali

করোনার বছরে PF ভেঙেছেন ৩.৫ কোটি সদস্য https://ift.tt/3hGNTaz

এই সময়: করোনা পরবর্তী অধ্যায়ে আর্থিক সঙ্কটের কারণে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছেন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (ইপিএফও) প্রায় অর্ধেক বা ৩.৫ কোটি সদস্য। ২০২০ সালের ১ এপ্রিল থেকে এই টাকা তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। এর থেকেই সাধারণের জীবনে করোনা কেমন নেতিবাচক প্রভাব ফেলেছে তার ইঙ্গিত পাওয়া যায়। এই সদস্যদের মধ্যে প্রায় ৭২ লক্ষ কর্মী করোনার কারণে ঘোষিত অফেরতযোগ্য অগ্রীম হিসাবে নিজেদের অ্যাকাউন্ট থেকে গত বছরের ১ এপ্রিল থেকে চলতি বছরের ১২ মে পর্যন্ত ১৮,৫০০ কোটি টাকা তুলে নিয়েছে। বর্তমানে ইপিএফও-র প্রায় ৬ কোটি সদস্য রয়েছে। এ রাজ্যে ২০১৯-২০ অর্থবর্ষে ১.৮১ লক্ষ কর্মী তাদের পিএফ আমানতের পুরোটাই তুলে নিয়েছেন এবং আংশিক আমানত তুলেছেন ২.৪৭ লক্ষ কর্মী। ২০২০-২১ অর্থবর্ষে তা যথাক্রমে ১৮ শতাংশ এবং ৬৯ শতাংশ বেড়ে ২.১৩ লক্ষ এবং ৪.১৭ লক্ষ হয়েছে। অন্যদিকে, চাকরি ছেড়ে দিলে বা চাকরি হারালে কর্মীদের আর যাতে নিয়োগকর্তার উপর চাকরির শেষ দিন ইপিএফও পোর্টালে গিয়ে আপডেট করার জন্য অপেক্ষা করতে না হয়, সেই ব্যবস্থা করা হয়েছে। নতুন ব্যবস্থায় সংশ্লিষ্ট কর্মী মেম্বার ইউনিফায়েড পোর্টালে গিয়ে নিজস্ব ইউএএন (ইউনিফায়েড অ্যাকাউন্ট নম্বর) এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে চাকরির শেষ দিন আপডেট করতে পারবেন। ইপিএফও-র নিয়ম অনুযায়ী, কোনও কর্মী এক সংস্থা ছেড়ে অন্য সংস্থায় যোগ দিলে সংশ্লিষ্ট কর্মীকে নতুন সংস্থার কর্মী হিসাবে নাম নথিভুক্ত করতে হয়। প্রভিডেন্ট ফান্ডের টাকা আগের অ্যাকাউন্ট থেকে নতুন অ্যাকাউন্টে ট্রান্সফারের জন্য এটা জরুরি। যে পথে আপডেট- ১. প্রথমে মেম্বার ইউনিফায়েড পোর্টালে- https://ift.tt/2l8mi4m যান। ২. ওই পোর্টালে গিয়ে ইউএএন, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিতে হবে। ৩. লগ ইন করার পর 'ম্যানেজ' অপশনে গিয়ে 'মার্ক এগজিট'-এ ক্লিক করতে হবে। ৪. 'সিলেক্ট এমপ্লয়মেন্ট' ড্রপ ডাউন লিস্ট থেকে 'পিএফ অ্যাকাউন্ট নম্বর' বাছতে হবে। ৫. এরপর সংস্থা ছাড়ার তারিখ এবং কারণ উল্লেখ করুন। ৬. রিকোয়েস্ট ওটিপি অপশনে গেলে আধার-যুক্ত মোবাইল নম্বরে ওটিপি আসবে। ৭. নির্দিষ্ট জায়গায় ওই ওটিপি বসালেই কাজ শেষ।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3u1xdNF
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads