Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3fszDRp
ইয়াসের ধাক্কায় দিঘা-মন্দারমণি যেন ধ্বংসস্তূপ, আশঙ্কা পর্যটনে https://ift.tt/3yGf4IG
সোমনাথ মাইতি ইয়াসের তাণ্ডবে () কার্যত মেরুদন্ড ভেঙে যাওয়া পর্যটন শিল্প ঘুরে কতদিনে ঘুরে দাঁড়াতে পারবে? বুধবার ঘূর্ণিঝড় দাপট দেখিয়ে চলে যাওয়ার পর থেকে এমন প্রশ্ন উঠতে শুরু করেছে (),মন্দারমণি (), তাজপুরের (Tajpur) বাসিন্দাদের মনে। পর্যটকরাই মূলত এখানকার অর্থনীতি নিয়ন্ত্রণ করেন। কাজেই তাঁরা না এলে সমস্যা যে বাড়বে তা সার বুঝেছেন ব্যবসায়ীরা। প্রবল সামুদ্রিক জলোচ্ছ্বাস সুনামির মতো তিন পর্যটন কেন্দ্র সহ পুরো উপকূল এলাকা লন্ডভন্ড করে দিয়েছে। ঝড় শেষে জল ফিরে গিয়েছে সমুদ্রে। কিন্তু রেখে গিয়েছে সৈকত সুন্দরীর গা জুড়ে দগদগে ক্ষত। তিন জায়গাতেই এখন শুধু ধ্বংসলীলার চিহ্ন। বৃহস্পতিবার পরিস্থিতি নতুন করে অবনতি না হলেও এই ক্ষত সারিয়ে উপকূলের পর্যটন শিল্প কবে ঘুরে দাঁড়াবে সেই প্রশ্নই পাক খাচ্ছে এই শিল্পের সঙ্গে জড়িত কয়েক হাজার মানুষের মনে। ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসে নষ্ট হয়ে গিয়েছে দিঘার সৌন্দর্যায়নের প্রায় সব কিছুই। বিশ্ব বাংলা সহ ছোট বড় পার্কের সব কিছু ভেঙে লন্ডভন্ড হয়ে গিয়েছে। পাথর, রেলিং সব উপড়ে দুমড়ে মুচড়ে গিয়েছে। সমুদ্রের পাড় থেকে বড় বড় পাথরের চাঁই উঠে ছিটকে পড়েছে রাস্তার ওপর। সৈকত সরণির উপর হেঁটে চলা দায়। উদয়পুরের কাছে ঢেউ সাগর থেকে সিহক ঘোলা পর্যন্ত রাস্তা বিভিন্ন জায়গায় বসে গিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জগন্নাথ ঘাটে। সৈকতাবাসের সামনের পার্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার শহরের প্রধান সব রাস্তা প্রায় কোমর সমান জলের তলায় চলে গিয়েছিল। এদিন তা সরলে দেখা যায় পর্যটকদের বসার বেঞ্চ বেশিরভাগ জায়গায় ভেঙে গিয়েছে। গার্ডওয়ালের ওপর বসার জন্য শ্বেতপাথর দিয়ে বাঁধানো বসার জায়গাও নষ্ট হয়ে গিয়েছে। শুধু তাই নয়, ওল্ড দিঘার সৈকতে স্টলগুলির শাটার জলের ধাক্কায় দুমড়ে যাওয়ার পাশাপাশি ভিতরের ফ্রিজ সহ জিনিসপত্র ভেসে গিয়েছে । ওল্ড দিঘা থেকে নিউ দিঘা প্রর্যন্ত দুহাজারের বেশি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। দোকান রাস্তাঘাটের ক্ষয়ক্ষতির পাশাপাশি সমুদ্রের জল দিঘা-মন্দারমণি-তাজপুরের অনেক হোটেলেও ঢুকে পড়ে। মন্দারমণির সমুদ্র লাগোয়া হোটেলগুলি সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। ভেসে গিয়েছে সুইমিং পুল,স্পা-সহ হোটেলের বিভিন্ন জিনিসপত্র। ও তাজপুরের বেশিরভাগ হোটেলের একতলাতে জল ঢুকে পড়ায় টিভি ,ফ্রিজের মতো ইলেকট্রনিক্স জিনিস নষ্ট হয়ে গিয়েছে। ধসে পড়েছে হোটেলের পাঁচিল। তাজপুরের এক হোটেল মালিক শান্তনু সাহা বলেন, 'আমার হোটেলের সামনে এখনও হাঁটু সমান জল। বুধবা হোটেলের মধ্যে সমুদ্রের জল ঢুকে পড়েছিল। বেশিরভাগ রাস্তাই এখন জলের তলায়।' মন্দারমণি হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক দেবদুলাল দাস মহাপাত্র বলেন, 'সামুদ্রিক জলোচ্ছ্বাসে হোটেল ও সৌন্দর্যায়নের প্রচুর ক্ষতি হয়েছে এখানেও। এখনই নির্দিষ্টভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব না হলেও ধাক্কা সামলাতে প্রচুর আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে হোটেল শিল্পকে।' অন্যদিকে, দিঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী বলেন, 'একদিকে করোনার জন্য পর্যটকরা না আসায় হোটেল শিল্প ধুঁকছে। তার ওপর ঝড় যেভাবে ক্ষতি করে গেল তা কবে সারিয়ে তোলা সম্ভব হবে কেউ জানে না। আর্থিক ক্ষতি সামলে দেওয়া গেলেও জলোচ্ছ্বাস নিয়ে আতঙ্ক কাটিয়ে বর্ষার সময় পর্যটকরা দিঘা আসবেন কি না সেটা ভেবে দেখার বিষয়। সোজা কথায়, পর পর ধাক্কায় পর্যটন শিল্পের শিরদাঁড়াটাই ভেঙে গিয়েছে।' দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোর্তিময় কর বলেন, 'ক্ষতি হয়েছে প্রচুর। পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বশক্তি নিয়ে ঝাঁপাতে হবে।' হলদিয়ার আরও খবরের জন্য। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন লে
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3fszDRp
Previous article
Next article

Leave Comments
Post a Comment