মহার্ঘ্য পেট্রল-ডিজেল, একনজরে কলকাতা-সহ বড় শহরের দাম https://ift.tt/3vtKK1P - MAS News bengali

মহার্ঘ্য পেট্রল-ডিজেল, একনজরে কলকাতা-সহ বড় শহরের দাম https://ift.tt/3vtKK1P

এই সময় ডিজিটাল ডেস্ক: দেশের বেশিরভাগ বড় শহর লকডাউন বা বিধিনিষেধের আওতায় রয়েছে। তবুও মহার্ঘ্য (petrol diesel price)। এই দু'টি জ্বালানি কিনতে গিয়ে রীতিমতো শোচনীয় অবস্থা সাধারণ মানুষের। তবে লক্ষ্মীবারে দাম বৃদ্ধির পরে শুক্রবারে স্থির পেট্রল-ডিজেলের দর। শুক্রবার দাম না বাড়লেও আগের দিনের চড়া দামেই পেট্রল-ডিজেল কিনতে হচ্ছে আমজনতাকে। একনজরে দেখে নেওয়া যাক, কলকাতা সহ অন্য বড় শহরগুলিতে আজকের পেট্রল-ডিজেলের দাম। প্রধান চারটি মেট্রো শহরের মধ্যেই রাজধানী দিল্লিতেই তুলনামূলক সস্তা পেট্রল। এদিন রাজধানীতে লিটার প্রতি পেট্রলের দর রয়েছে ৯৩.৬৮ টাকা। ডিজেলের দর রয়েছে ৮৪.৬১ টাকা। দিল্লির মতো কলকাতাতেও লিটার প্রতি রয়েছে ৯৩ টাকার উপরে। তবে রাজধানীর তুলনায় কলকাতায় ডিজেলের দাম অনেকটাই বেশি। শুক্রবার কলকাতায় পেট্রলের দাম রয়েছে ৯৩.৭২ টাকা প্রতি লিটার। ডিজেলের দাম রয়েছে ৮৭.৪৬ টাকা প্রতি লিটার। দক্ষিণের শহর চেন্নাইতে লিটার প্রতি পেট্রলের দর রয়েছে ৯৫.২৮ টাকা। এখানে প্রতি লিটার ডিজেলের দাম রয়েছে ৮৯.৩৯ টাকা। কলকাতা, দিল্লির চেয়ে কিছুটা বেশি দরেই পেট্রল-ডিজেল কিনতে হচ্ছে চেন্নাইবাসীকে। মুম্বইতে পেট্রলের দর রেকর্ড গড়ার পথে। বাণিজ্যনগরীতে প্রায় ১০০ টাকা ছুঁইছুঁই পেট্রল। প্রতি লিটার পেট্রল বিক্রি হচ্ছে ৯৯.৯৪ টাকা দরে। প্রতি লিটার ডিজেলের দাম ৯১.৮৭ টাকা। তবে শুধু মেট্রো শহর নয়, দেশের ছোট-বড় একাধিক শহরে সর্বোচ্চ দরে বিক্রি হচ্ছে পেট্রল-ডিজেল। চলতি মাসে প্রতি লিটার পেট্রলে তিন টাকার বেশি দাম বৃদ্ধি হয়েছে। রাজস্থান, মধ্যপ্রদেশের বেশ কয়েকটি জেলায় প্রতি লিটার পেট্রল বিক্রি হচ্ছে ১০০ টাকারও বেশি দরে। ইউরোপের বহু দেশে লকডাউন পরিস্থিতি স্বাভাবিক হতেই আন্তর্জাতিক বাজারে জ্বালানির চাহিদা আবার বাড়ছে বলে মত বিশেষজ্ঞ মহলের।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3bYteeD
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads