আপাতত স্থিতিশীল তবে বাইপ্যাপ সাপোর্টে বুদ্ধদেব ভট্টাচার্য https://ift.tt/3upXbKM - MAS News bengali

আপাতত স্থিতিশীল তবে বাইপ্যাপ সাপোর্টে বুদ্ধদেব ভট্টাচার্য https://ift.tt/3upXbKM

এই সময় ডিজিটাল ডেস্ক: স্থিতিশীল বুদ্ধদেব ভট্টচার্য। হাসপাতাল সূত্রে খবর, আজ ফের তাঁকে রেমডেসিভির ইনজেকশন দেওয়া হয়েছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বর্তমানে শরীরে অক্সিজেনের মাত্রা ৯২ শতাংশ বজায় রাখতে বাইপ্যাপ সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। উডল্যান্ডস হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ারে চিকিৎসাধীন () । ১৮ মে কোভিড পজিটিভ হন তিনি। স্থিতিশীল তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যও। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে বুদ্ধদেব ভট্টাচার্যের ঝিমুনিভাব ও মৃদু শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। তবে রক্তচাপ, হৃদস্পন্দন স্বাভাবিক। ইউরিনের মাত্রাও স্বাভাবিক। চার লিটার অক্সিজেন দেওয়া হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। তাঁর চেতনা রয়েছে। কথাও বলছেন। নিজে হাতেই খাচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বলে জানা গিয়েছে। IL6 বা ইন্টারলুকিন-৬ পরীক্ষার রিপোর্টে সাইটোকাইন স্টর্মের (Cytokine Storm) ইঙ্গিত মিলতেই প্রয়োজনীয় চিকিৎসা শুরু করে মেডিক্যাল বোর্ড। দেওয়া হয় রেমডেসিভির ইনজেকশন। হাসপাতাল সূত্রে খবর, বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরে সাইটোকাইন স্টর্ম রুখতে রেমডেসিভির ছাড়াও দেওয়া হচ্ছে ক্লিক্সেন ও সোলামডেরল ইনজেকশন। জানা গিয়েছে, স্বাস্থ্যভবন থেকে টোসিলিজুমাব ইনজেকশন চেয়ে পাঠায় হাসপাতাল। টোসিলিজুমাবের ২টি ভায়াল স্বাস্থ্যভবন থেকে পাঠানোও হয়। তবে ততক্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসায় সেটি প্রয়োগ করা হয়নি বুদ্ধদেবের শরীরে। এই Cytokine Storm কী? সাইটোকাইন একটি রাসায়নিক। শরীরের কোষ সেটি তৈরি করে। দেহে যখন কোনও জীবাণু বা ভাইরাস প্রবেশ করে, তখন শরীর সেটাকে বহিরাগত বলে চিহ্নিত করে ধ্বংস করার চেষ্টা করে। এই প্রচেষ্টায় শরীরে প্রদাহ তৈরি হয়। এই প্রদাহে প্রথমে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। পরে তৈরি হয় অ্যান্টিবডি। চিকিৎসার পরিভাষায় একে বলা হয় সাইটোকাইন ঝড় Cytokine Storm। করোনায় আক্রান্ত হওয়ার সময় সাইটোকাইনের মাত্রা এতই বেশি হয় যে সেটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এর ফলে শরীরের ভালো করতে গিয়ে বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতি হয়ে যায়। একটি নতুন সমীক্ষা জানাচ্ছে, করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া প্রায় ২০ থেকে ৩০ শতাংশ রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। কিছু ক্ষেত্রে, শরীরের অন্যান্য অংশগুলি এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ হয় যে মৃত্যুর ঝুঁকিও থাকে। একে সাইটোকাইন ঝড় বলা হয়।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3bUXLd4
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads