Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2QUwK2a
শুরু হয়েছে শনির বক্রী চলন, জেনে নিন বিভিন্ন রাশিতে এর প্রভাব https://ift.tt/3ukbbWw
এই সময় অ্যাস্ট্রো ডেস্ক: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ২৩ মে থেকে বক্রীপথে ঘোরা শুরু করেছে শনি। শনিকে বলা হয় কর্মফলের দেবতা। ভালো কাজ করলে যেমন শনির প্রভাবে ভালো ফল লাভ করা যায়, তেমনই খারাপ কাজ করলে শনির রোষে জীবন ছারখার হয়ে যেতে পারে। শনির রোষ বড় ভয়ানক হওয়ায় শনিকে সবাই ভয় পান। সব গ্রহদের মধ্যে শনির গতি সবচেয়ে ধীর। তাই এক একটি রাশিতে শনি সবথেকে বেশিদিন অবস্থান করেন। ২৩ মে রবিবার বিকেল ৩টে ৩৫ মিনিট থেকে বক্রী চলন শুরু করেছে শনি। ১৪১ দিন এই বক্রী চলন চলবে। শনি আবার সোজা পথে সোজা পথে চলা শুরু করবে আগামী ১১ অক্টোবর সোমবার রাত ৩টে ৪৩ মিনিট থেকে। শনির এই বক্রী চলনের প্রভাবে বিভিন্ন রাশির জাতকদের ওপর কেমন প্রভাব পড়বে, জেনে নিন। মেষ রাশি কোনও অনৈতিক কাজের মাধ্যমে অর্থ রোজগারের চেষ্টা করবেন না। নিজের মাতৃভাষাতেই যতটা সম্ভব কথা বলার চেষ্টা করুন। বৃষ রাশি কল্পনার জগত্ থেকে বেরিয়ে আসুন। তাড়াহুড়ো করে কোনও কাজ করবেন না। অন্যকে অপমান করবেন না। মিথুন রাশি রাগ থেকে দূরে থাকুন। অতিরিক্ত রাগের কারণেই সমস্যায় জড়াতে পারেন। ভাই-বোনদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন। কর্কট রাশি পরিকল্পনা অনুযায়ী কাজ করুন। কাউকে কথা দিলে সেই কথা রাখুন। কেউ আপনাকে ঠকাতে পারে, তাই সাবধান। সিংহ রাশি আর্থিক বিষয়ে ঝুঁকি নিতে পারেন কিন্তু তার আগে উপযুক্ত প্ল্যানিং জরুরি। পরিকল্পনা অনুযায়ী কাজ করলে সাফল্য পাবেন। কন্যা রাশি আচমকা কোনও আতঙ্ক গ্রাস করতে পারে আপনাকে। পজিটিভ চিন্তাভাবনা বজায় রাখেন। ইগোতে ভুগবেন না। তুলা রাশি পরিশ্রম করলে আর্থিক ভাবে লাভবান হবেন। তবে খরচ বাড়ায় টেনশনে থাকবেন। বৃশ্চিক রাশি জীবনের কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সবদিক ভেবে দেখুন। তাড়াহুড়ো করে কিছু করতে যাবেন না। ধনু রাশি জ্ঞান অর্জনের জন্য সময়টা ভালো। কোথাও বিনিয়োগ করলে আর্থিক ভাবে লাভবান হবেন। মকর রাশি চিন্তা আপনার পিছু ছাড়বে না। তাই সতর্ক থাকুন ও ধৈর্য্য রাখুন। প্রয়োজনে অন্যের থেকে পরামর্শ নিন। স্বাস্থ্য বিষয়ে সাবধান। কুম্ভ রাশি ভবিষ্যত্ নিয়ে উদ্বেগ বাড়বে। টাকা সঞ্চয় করুন। লোন না নেওয়ার চেষ্টা করুন। ধার্মিক বিষয়ে আগ্রহ বাড়বে। মীন রাশি নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন। আর্থিক বিষয়ে সচেতন হওয়া জরুরি। পরিচিতজনের সঙ্গে যোগাযোগ রাখুন।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2QUwK2a
Previous article
Next article

Leave Comments
Post a Comment