Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3fvw7nY
১৯ মে জন্মদিন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির, সঙ্গে আপনারও? জানুন কেমন কাটবে বছর https://ift.tt/3u486cW
এই সময় অ্যাস্ট্রো ডেস্ক: ১৯৭৪ সালে ১৯ মে জন্ম বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির। সাধারণ চেহারা নিয়েও অভিনয় প্রতিভার গুণে বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে জায়গা করে নিয়েছেন তিনি। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলি হল কাহানি, বজরঙ্গী ভাইজান, লাঞ্চবক্স, ব্ল্যাক ফ্রাইডে, গ্যাংস অফ ওয়াসিপুর এবং রামন রাঘব। গোটা পৃথিবীতে একমাত্র অভিনেতা, যাঁর আটটি ছবি কান ফিল্ম ফেস্টিভালে মনোনীত ও প্রদর্শিত হয়। নওয়াজউদ্দিন ছাড়া এদিন আরও যাঁদের জন্মদিন, তাঁদের সবাইকে আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা। ১৯ মে-র জাতকদের ভাগ্য আপনার জন্ম যদি ১৯ মে হয়, তাহলে এই বছর আপনার ওপর শুক্রগ্রহের প্রভাব রয়েছে। মে থেকে জুন মাসের মধ্যে অর্থ উপার্জনের নতুন পথ খুঁজে পাবেন। আপনার প্রতিদ্বন্দ্বীরা পরাজিত হবে। আপনার ভাগ্যলক্ষ্মী আপনাক ওপর সদয় রয়েছেন, তার সদ্বব্যবহার করার চেষ্টা করুন। নতুন বন্ধু খুঁজে পাবে আপনি। জুলাই থেকে অগাস্ট মাসের মধ্যে ব্যবসায় আরও বেশি অর্থ বিনিয়োগ করলে লাভের অংকও বাড়বে। ব্যবসায়িক ক্ষেত্রের আপনার প্রতিদ্বন্দ্বীদের কড়া টক্কর দেবেন আপনি। সেপ্টেম্বর ও অক্টোবর মাসে সবার থেকে প্রশংসা পাবেন। পারিবারিক কোনও পুরনো সমস্যার সমাধান খুঁজে পাবেন। নভেম্বর মাস কাছাকাছি কোনও ধর্মীয় স্থানে ভ্রমণে যাওয়ার যোগ রয়েছে। আগামী বছরের গোড়া থেকে স্বাস্থ্য নিয়ে একটু সমস্যায় পড়তে পারেন ১৯ মে-র জাতকরা। খাওয়া নিয়ন্ত্রণে রাখুন, না হলে শরীর খারাপ হতে পারে। ২০২২ সালের ২২ মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে অনেকের উপকারে লাগে এমন কোনও কাজে যুক্ত হতে পারেন আপনি। ১৯ মে-র জাতকদের চরিত্র যাঁরা ১৯ মে-র জাতক, তাঁদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে। সামাজিক মেলামেশা করতেও এরা বিশেষ ভাবে দক্ষ। অন্যকে প্রভাবিত করার ক্ষমতাও রয়েছে এঁদের মধ্যে। নিজেদের লক্ষ্যের প্রতি এঁরা অবিচল। এঁরা আত্মবিশ্বাসী ও এনার্জেটিক। ১৯ মে-র জাতকদের টোটকা আপনার ওপর থেকে অশুভ শক্তির প্রভাব দূর করতে রোজ সকালে স্নান সেরে উঠে পাঁচটা হলুদ ফুল এবং দুটো কলা কোনও কলা গাছের গোড়ায় রেখে আসুন।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3fvw7nY
Previous article
Next article

Leave Comments
Post a Comment