Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3fv0R8R
দৈনিক সংক্রমণ কমলেও ভয় ধরাচ্ছে মৃত্যু https://ift.tt/3hywH7h
এই সময় ডিজিটাল ডেস্ক: দেশে করোনায় () দৈনিক সংক্রমণের সংখ্যা খানিকটা স্বস্তি দিলেও দৈনিক মৃত্যুর সংখ্যা ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৩ হাজার ৫৩৩ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৩২৯ জনের। করোনাকে হারিয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ লাখ ২২ হাজার ৪৩৬ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে জানা যাচ্ছে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৫২ লাখ ২৮ হাজার ৯৯৬। মোট সুস্থ হয়েছেন ২ কোটি ১৫ লাখ ৯৬ হাজার ৫১২। মোট মৃতের সংখ্যা ২ লাখ ৭৮ হাজার ৭১৯। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩৩ লাখ ৫৩ হাজার ৭৬৫। এদিকে, বাংলায় আরও কমল দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৩ জন, মৃত্যু হয়েছে ১৪৭ জনের। রাজ্যে এই মুহূর্তে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৫৬০ জন। গত একদিনে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ১০১ জন। রাজ্যে বর্তমানে সুস্থতার হার ৮৭.৪২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সর্বাধিক করোনায় আক্রান্ত হয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়। গত একদিনে একদিনে এই জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ২২০ জন, মৃত্যু হয়েছে ৩৭ জনের। কলকাতায় সামান্য কমেছে সংক্রমণ। এই জেলায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৮৯৯ জন, মৃত্যু হয়েছে ৩৭ জনের। রাজ্যের অন্যান্য জেলায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে দক্ষিণ ২৪ পরগনা ১ হাজার ২৬৯ জন, হুগলি ১ হাজার ৮৬ জন, হাওড়া ১ হাজার ২৭১ জন, পশ্চিম বর্ধমান ৯৬০ জন, পূর্ব বর্ধমান ৪৫২ জন, পূর্ব মেদিনীপুর ৪০৬ জন, পশ্চিম মেদিনীপুর ৯৫২ জন, ঝাড়গ্রাম ১৬৬ জন, বাঁকুড়া ৩৫৮ জন, পুরুলিয়া ৫১ জন, বীরভূম ২৫৮ জন, নদিয়া ১ হাজার ৪৭ জন, মুর্শিদাবাদ ৫২৪ জন, মালদা ২৬৪ জন, দক্ষিণ দিনাজপুর ১৭৭ জন, উত্তর দিনাজপুর ২৭১ জন, জলপাইগুড়ি ৩০৫ জন, কালিম্পং ৪১ জন, দার্জিলিং ৭২৮ জন, কোচবিহার ২৪৮ জন, আলিপুরদুয়ার ৫০ জন।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3fv0R8R
Previous article
Next article

Leave Comments
Post a Comment